সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


রুবিনার জীবনটাই বদলে গেছে
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ২:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রুবিনার জীবনটাই বদলে গেছে

বিগ বসের বাড়িতে রুবিনা দিলেক

বিগ বসের বাড়িতে রুবিনা দিলেক

এই কাজ করেছেন রুবিনার জীবনসঙ্গী অভিনব শুক্লা। ২০১৮ সালে বিয়ে করেছিলেন এই দম্পতি। ২০২০ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে বিগ বসের বাড়িতে ঢোকেন তাঁরা। সে কথা শুরুতে জানত না কেউ।

রুবিনা দিলেক নতুন করে ফিরে পেয়েছেন জীবনসঙ্গী অভিনব শুক্লাকে

রুবিনা দিলেক নতুন করে ফিরে পেয়েছেন জীবনসঙ্গী অভিনব শুক্লাকে

শো চলার সময় একপর্যায়ে রুবিনাই জানান, যে তাঁদের সম্পর্ককে একটা দ্বিতীয় সুযোগ দিতে তাঁরা বিগ বসে অংশ নিয়েছেন। এটা শেষ করে কাগজে–কলমে আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। বিগ বসে এসেই জীবনসঙ্গীকে নতুন করে ফিরে পেয়েছেন। আর ট্রফির চেয়ে এটিই বড়। জীবনের সবচেয়ে বড় পাওয়া।

রুবিনা দিলেক নতুন করে ফিরে পেয়েছেন জীবনসঙ্গী অভিনব শুক্লাকে

রুবিনা দিলেক নতুন করে ফিরে পেয়েছেন জীবনসঙ্গী অভিনব শুক্লাকে

প্রথম আলোর ভবিষ্যদ্বাণী সত্যি করে সবাইকে হারিয়ে রুবিনাই জিতেছেন বিগ বসের ১৪তম আসর। ছোট পর্দার বড় অভিনেত্রী রুবিনা দিলেকের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের সঞ্চালক বলিউড তারকা সালমান খান।

রুবিনা দিলেক

রুবিনা দিলেক

চার মাসের বেশি সময় বিগ বসে কাটিয়ে রুবিনার মনে হচ্ছে, তাঁর জীবনটাই বদলে গেছে। আর তিনি জিততেই এসেছিলেন। তবে সত্যি সত্যি জিতে যাবেন, তা ভাবেননি। বিগ বসের এই আসরে জেসমিন ভাসিন আর রাখি সাওয়ান্তের সঙ্গে সম্পর্কটা ভালো যায়নি রুবিনার। কিন্তু সেসবের কিছুই মনে রাখতে চান না তিনি। কেবল সম্পর্ক তৈরির ক্ষেত্রে আরও বেশি সতর্ক হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, ‘আমি সাদা খাতা নিয়ে বিগ বসের ঘরে ঢুকেছিলাম। সাদা খাতা নিয়েই বের হচ্ছি। খারাপ যা কিছু ঘটেছে, তা ওখানেই রেখে এসেছি। আর যা কিছু ভালো, তা স্মৃতিতে বাঁধাই করে রাখছি। ভালো আর মন্দ থেকে নেওয়া শিক্ষা সামনের জীবনে কাজে লাগাব।’

রুবিনা দিলেক নতুন করে ফিরে পেয়েছেন জীবনসঙ্গী অভিনব শুক্লাকে

রুবিনা দিলেক নতুন করে ফিরে পেয়েছেন জীবনসঙ্গী অভিনব শুক্লাকে

স্বামী অভিনব শুক্লার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘বিগ বসে এসে আমি আমার জীবনসঙ্গীকে নতুন করে ফিরে পেয়েছি। আমরা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে এই ঘরে ঢুকেছিলাম। কী যে ভুল করতে বসেছিলাম! সেটা হতো জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। বিগ বস আমাদের চোখ খুলে দিয়েছে। আমি এখন জানি, আমার জীবনে অভিনব কতটা গুরুত্বপূর্ণ। এখান থেকে বের হয়ে আমরা নতুন করে সংসার শুরু করব। সম্পর্কের এই বিরতি আর বাঁকটুকু খুব জরুরি ছিল। ট্রফি থেকে এটা অনেক বড়।’

বিগ বসের ঘরে রুবিনা ও অভিনব

বিগ বসের ঘরে রুবিনা ও অভিনব

এই প্রতিযোগিতা থেকে রুবিনা শিখলেন, জীবনে অনেক কিছু ছেড়ে দিতে হয়। অনেক কিছু সহজভাবে নিতে হয়। বিগ বসের এই যাত্রা তাঁকে শক্তি আর আত্মবিশ্বাস দিয়েছে। মানুষ হিসেবে আরও উদার করেছে। তাঁকে ভোট দেওয়ার জন্য লাখ লাখ ভক্তকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রুবিনা দিলেক। তিনি ছাড়াও বিগ বসের সেরা পাঁচে ছিলেন আলী গনি, রাখি সাওয়ান্ত, নিকি তাম্বোলি ও রাহুল বৈদ্য।

রুবিনা দিলেক নতুন করে ফিরে পেয়েছেন জীবনসঙ্গী অভিনব শুক্লাকে

রুবিনা দিলেক নতুন করে ফিরে পেয়েছেন জীবনসঙ্গী অভিনব শুক্লাকে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »