রোজিনা ইসলাম। প্রথম আলো পত্রিকার ডাকসাইটে এবং দক্ষ সাংবাদিক। ‘নথি চুরির’ অভিযোগে প্রথমে ৬ ঘণ্টা সচিবালয়ে আটক, তারপর মামলা, গ্রেফতার এবং মঙ্গলবার (১৮ মে) দুপুরে আদালত কর্তৃক কারাগারে পাঠানোর নির্দেশ।
আদালত থেকে কারাগারে নেওয়ার জন্য রোজিনা ইসলামকে প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় ভ্যানের ভেতর থেকে বিস্ময় আর বেদনা নিয়ে তাকিয়ে থাকা রোজিনার ছবি কী বার্তা দেয়?
দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘প্রিজন ভ্যানে সাংবাদিকের এই ছবি অত্যন্ত বেদনাদায়ক। সাংবাদিকতার জীবনে এটি ন্যাক্কারজনক অধ্যায় সূচিত হলো। আমরা নানা সময়ে গ্রেফতার হয়েছি, সারা রাত থানায় থেকে আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে এসেছি। কিন্তু রোজিনার ক্ষেত্রে জামিন শুনানিটা হলো না। বরং রিমান্ড চাওয়া হলো। আমি মনে করি, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের লম্বা পথ পাড়ি দিতে হবে। আমাদের দেশে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা ক্রমাগত কঠিন হয়ে উঠছে। সেটা এই ছবি প্রমাণ করে দিলো।’
মানবাধিকারকর্মী নূর খান বলেন, ‘এটি বাংলাদেশেরই প্রতিচ্ছবি।’
জাতীয় দৈনিক ও আসকের সংগৃহীত তথ্য অনুযায়ী, গত চার মাসে (জানুয়ারি-এপ্রিল ২০২১) ৯১ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। অপরদিকে, ডিজিটাল নিরাপত্তা আইনে ৬৫টি মামলায় ১২২ জনকে আসামি করা হয়েছে এবং ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কেবল এপ্রিল মাসেই ৪৬টি মামলায় ৭৪ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে অনেক সাংবাদিক রয়েছেন।







বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা
বড়ইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আবুল বাশার
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন
ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন
পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
পিআইবি: ভুয়া সেমিনার, জাল স্বাক্ষর ও ২৪ লাখ টাকার বিল – অনুসন্ধানে বড় দুর্নীতির ইঙ্গিত
পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ