● ●


রোহিঙ্গাদের বংশবৃদ্ধি ঠেকাতে রাষ্ট্রীয় পরিকল্পনা ছিল মিয়ানমারের: আইসিজে
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রোহিঙ্গাদের বংশবৃদ্ধি ঠেকাতে রাষ্ট্রীয় পরিকল্পনা ছিল মিয়ানমারের: আইসিজে

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৬: ২৮

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দিতে মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি। খবর বিবিসির।

তিনি জানান, মিয়ানমার সরকার এমন কিছু আঞ্চলিক নির্দেশনা জারি করেছিল, যার আওতায় ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি বিবাহিত দম্পতিদের সর্বোচ্চ দুই সন্তান নেওয়ার সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

বিচারপতি ইউজি বলেন, এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার কমাতে সফল না হলেও মিয়ানমার স্বীকার করেছে, এই জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দেওয়াই ছিল এসব পদক্ষেপের উদ্দেশ্য।

তিনি আরো বলেন, ‘এই পরিস্থিতিতে আদালত নিশ্চিত যে, আদেশটি ছিল রোহিঙ্গাদের ওপর চাপ প্রয়োগের একটি কৌশল, যার লক্ষ্য ছিল অন্ততপক্ষে এই জনগোষ্ঠীর মধ্যে জন্মহার কমিয়ে আনা—যার মধ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের সময়কালও অন্তর্ভুক্ত ছিল।’

বিচারপতি আরো বলেন, অন্যান্য পদক্ষেপের পাশাপাশি এসব ঘটনা রোহিঙ্গাদের বংশবৃদ্ধি বন্ধে রাষ্ট্রীয় অভিপ্রায়ের ইঙ্গিত দেয়।

এ ছাড়া সামরিক অভিযানের সময় যৌন সহিংসতা চালানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার মতে, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা ও সক্ষমতা নষ্ট হয়ে যায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »