সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক পটুয়াখালী জেলার বাউফল থানাধীন তেতুলিয়া নদী থেকে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ সহ আটক ০৫
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০১৯, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প কর্তৃক পটুয়াখালী জেলার বাউফল থানাধীন তেতুলিয়া নদী থেকে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ সহ আটক ০৫

পটুয়াখালী প্রতিনিধিঃ

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, জনাব আলাউদ্দিন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী এবং জনাব মোঃ জসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা, বাউফল এর নেতৃত্বে অদ্য ২৮ অক্টোবর ২০১৯ তারিখ ০৮.০০ ঘটিকা হতে রাত্র ৮ টা পর্যন্ত পটুয়াখালী জেলার বাউফল থানাধীন তেতুলিয়া নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আরোহনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

প্রজনন মৌসুমে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অভিযোগে ০৫ জন অসাধু জেলেকে আটক করা হয়। আটককৃত অসাধু জেলেদের নামঃ- (০১) মোঃ আমিন(১৮), পিতাঃ মোঃ শাহাজাহান, সাং দেবীরচর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০২) মোঃ রাহাত(১৯), পিতাঃ মোঃ আকবর মৃধা, সাং দেবীরচর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৩) সমীর (১৯), পিতাঃ মজু মৃধা, সাং দেবীরচর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৪) মোঃ জিহাদ(১৮), পিতাঃ মোঃ ইয়ামিন মৃধা, সাং দেবীরচর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, (০৫) মোঃ আঃ আহাদ (১৮), পিতাঃ মোঃ আকবর মৃধা, সাং দেবীরচর, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলাসহ প্রত্যেককে ৫০০০/- টাকা হারে অর্থ দন্ড ধার্য করেন।

এ সময় ইলিশ মাছ ধরার কাজে ব্যবহৃত ১৫০০০ মিটার কারেন্ট জাল এবং ০৪টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। এছাড়া, উক্ত অসাধু জেলেদের নিকট থেকে ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »