সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লঞ্চের কেবিনে অন্তরঙ্গ সময় কাটিয়ে বাচ্চুকে হত্যা করে সাবেক স্ত্রী
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ১০:১১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

লঞ্চের কেবিনে অন্তরঙ্গ সময় কাটিয়ে বাচ্চুকে হত্যা করে সাবেক স্ত্রী

দুই বছর আগে ‘জিনের বাদশা’ পরিচয়ে আরজু আক্তারকে ফোন করেন জাকির হোসেন বাচ্চু। কথা বলতে গিয়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে করেন। তবে প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থ অনৈতিক কাজে ব্যয় করা নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। আনুষ্ঠানিক বিচ্ছেদ হলেও দু’জনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আগের মতোই।

সম্প্রতি আরজু বুঝতে পারেন, একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তার সাবেক স্বামী। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ভয়ংকর পরিকল্পনা করেন। একসঙ্গে বাড়িতে যাওয়ার নাম করে প্রথমে লঞ্চের কেবিনে অন্তরঙ্গ সময় কাটান। এরপর দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাওয়ান। শেষে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে লাশ লুকিয়ে রাখেন খাটের নিচে।

লঞ্চের কেবিনে শ্বাসরোধে হত্যা একাধিক নারীর সঙ্গে

শারীরিক সম্পর্কের বলি জাকির

 

ঢাকা থেকে ভোলাগামী গ্রীনলাইন-৩ লঞ্চের কেবিন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে এসব তথ্য জানতে পেরেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলা ইউনিট। হত্যায় জড়িত আরজুকে গতকাল মঙ্গলবার ভোরে সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পিবিআই ঢাকা জেলা ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম জানান, বাচ্চু হত্যার ঘটনায় তার প্রথম স্ত্রী সুরমা আক্তার বাদী হয়ে গত ৩১ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তিনি এজাহারে উল্লেখ করেন, বাচ্চু ২০২০ সালের এপ্রিল মাসে দ্বিতীয় বিয়ে করেন।

এরপর তিনি কিছুদিন দ্বিতীয় স্ত্রী আরজুর সঙ্গে থাকেন। পরে তাদের বিচ্ছেদ হয়। গত ২৯ জুলাই সকাল ৭টার দিকে তিনি লঞ্চে বাড়িতে আসবেন বলে জানান। সেদিন স্বামীর ফোনে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পান সুরমা। এতে সন্দেহ হলে তিনি বিষয়টি আত্মীয়-স্বজনকে জানান। সবাই খোঁজাখুঁজির একপর্যায়ে সদরঘাট নৌ থানার মাধ্যমে সংবাদ পান, লঞ্চের কেবিনে খাটের নিচে তার লাশ পাওয়া গেছে।  লঞ্চের স্টাফদের মাধ্যমে জানতে পারেন, কেবিনে তার সঙ্গে কফি কালারের বোরকা পরা একটি মেয়ে ছিল। মৃত্যুর পর তাকে আর কোথাও দেখা যায়নি। মামলাটি  পিবিআইর সিডিউলভুক্ত হওয়ায় পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে তদন্ত অধিগ্রহণ করে। এরপর পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদারের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় এ ঘটনার রহস্য উদঘাটন করেন তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন।

তিনি জানান, বিয়ের পর বাচ্চু তার দ্বিতীয় স্ত্রী আরজুকেও জিনের বাদশা সেজে প্রতারণার কাজে ব্যবহার করেন এবং তাকেও এ কাজে পারদর্শী করে তোলেন। এরমধ্যেই তিনি একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। জীনের বাদশা পরিচয়ে প্রতারণার মাধ্যমে বাচ্চু যে অর্থ পেতেন তা ব্যয় করতেন অনৈতিক কাজে। এসব নিয়ে মতবিরোধের জের ধরে তাদের বিচ্ছেদ হয়। তবে তালাক দেওয়ার পরও বাচ্চু তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখেন।

এ পর্যায়ে একাধিক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি আরজুর কাছে ধরা পরে। তিনি ক্ষিপ্ত হয়ে সুযোগ খুঁজতে থাকেন। হত্যাকাণ্ডের আগের দিন রাতেও বাচ্চু তার এক পরকীয়া প্রেমিকার সঙ্গে রাত কাটান। এরপরই আরজু তার পরিকল্পনা চূড়ান্ত করেন। তিনি জানতে পারেন বাচ্চু গ্রামের বাড়ি ভোলায় যাবেন। একই এলাকায় দু’জনের বাড়ি হওয়ায় তিনিও সঙ্গে যেতে চান। এরপর বাচ্চু লঞ্চের একটি স্টাফ কেবিন ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন। কেবিন ভাড়া নেওয়ার সময় লঞ্চ কর্তৃপক্ষ তাদের কোনো তথ্য রাখেনি। লঞ্চে ওঠা থেকে নামা পর্যন্ত আরজুর বোরকা পরে ও মুখ ঢেকে ছিলেন।

আরজুকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পিবিআই জানায়, ঘটনার দিন সকাল ৮টার দিকে তারা সদরঘাট থেকে ভোলার ইলিশা যাওয়ার জন্য লঞ্চে ওঠেন। পরিকল্পনা অনুযায়ী আরজু দুধের সঙ্গে পাঁচটি ঘুমের ট্যাবলেট মিশিয়ে নেন। লঞ্চের কেবিনে অন্তরঙ্গ সময় কাটানোর পর সেই দুধ বাচ্চুকে খাওয়ানো হয়। কিছুক্ষণের মধ্যে তিনি অচেতন হয়ে পড়লে ওড়না দিয়ে তার হাত-পা বেঁধে অন্য একটি ওড়না দিয়ে তার শ্বাসরোধ করেন আরজু। পরে লাশ কেবিনের স্টিলের খাটের নিচে লুকিয়ে রাখেন। লঞ্চটি ভোলার ইলিশা ঘাটে পৌঁছালে তিনি নেমে যান। সেদিন দুপুর আড়াইটায় লঞ্চটি ইলিশা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। লঞ্চের স্টাফরা কেবিনটি তিন বাচ্চাসহ দুই নারীকে ভাড়া দেন। লঞ্চটি ঘাট ছেড়ে আসার প্রায় দুই ঘণ্টা পর একটি বাচ্চা খাটের নিচে ঢুকে পড়ে। তখন নারীদের একজন বাচ্চাটিকে বের করে আনতে গিয়ে লাশ দেখে চিৎকার শুরু করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »