শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


লালমোহনে আসন্ন ইউপি নির্বাচনে চার বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার।
প্রকাশ: ২৬ মে, ২০২২, ১০:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লালমোহনে আসন্ন ইউপি নির্বাচনে চার বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার।

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে ইউনিয়ন নির্বাচনে অংশগ্রহণ করার কারনে ২নং কালমা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পঞ্চায়েত এবং ৮নং রমাগঞ্জ ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, রমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসলেউদ্দিন লিটন ও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার রাব্বিকে আওয়ামীলীগ থেকে বহিস্কার করা হয়।
বৃহস্পতিবার (২৬ মে) লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন ও সাধারণ সম্পাদক মোঃ ফকরুল আলম হাওলাদার এর লিখিত ও স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাদেরকে বহিস্কার করা হয়। চিঠিতে যা উল্লেখ করা হয় তা হলো- বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭ এর ১১ ধারা মোতাবেক ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেহ প্রার্থী হইলে দল হইতে সরাসরি বহিস্কার হইবেন। এছাড়া গত ২৩ মে ২০২২ এর কার্যকরী সভায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহীত হয়। উক্ত ধারা ও সভার সিদ্ধান্ত মোতাবেক লালমোহন উপজেলার ২নং কালমা ও ৮নং রমাগঞ্জ ইউনিয়ন পরিষদে নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা প্রার্থী হইয়াছেন তাদের নাম নিম্নে দেয়া হইল। ১) মোঃ জাকির হোসেন পাঞ্চায়েত- ২নং কালমা ইউনিয়ন। ২) মোঃ জামাল উদ্দিন-৮নং রমাগঞ্জ ইউনিয়ন। ৩) মোঃ মোসলেউদ্দিন লিটন-৮নং রমাগঞ্জ ইউনিয়ন। ৪। মোঃ আনোয়ার রাব্বি- ৮নং রমাগঞ্জ ইউনিয়ন । উল্লেখিত ব্যক্তিবর্গ যেহেতু দল হইতে বহিস্কৃত হয়েছেন সে কারনে সংগঠনের সকল নেতৃবৃন্দকে তাদের সাথে সাংগঠনিক কোন কার্যক্রম না করার জন্য বলা হইল। উল্লেখ্য, মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ দিনে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেনি। কালমা ও রমাগঞ্জ ইউনিয়নে আগামী ১৫জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »