মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নিজের মারা যাওয়ার তথ্য পেলেন রওশন!
প্রকাশ: ৭ মে, ২০২৩, ৪:৫০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

নিজের মারা যাওয়ার তথ্য পেলেন রওশন!

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে রওশন আরা বেগম নামের এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতার কার্ড বাতিল করার অপচেষ্টার অভিযোগ উঠেছে এক ইউপি সচিবের বিরুদ্ধে। অভিযুক্ত ওই ব্যক্তি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সচিব জহর লাল দাস। জানা যায়, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর কালাচাঁদ গ্রামের বাসিন্দা আমির হোসেনের স্ত্রী রওশন আরা। তিনি দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতা পাচ্ছিলন। ওই ভাতার টাকা নগদ অ্যাকাউন্টে পেতেন তিনি। তবে হঠাৎ করেই ভাতার টাকা আসা বন্ধ হয়ে যায় রওশন আরার। এরপর তিনি বিষয়টি জানতে উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করেন। সেখান থেকে রওশন আরাকে জানানো হয়; ২০২২ সালের ২রা মার্চ বার্ধক্যজনিত কারণে ৭৮ বছর বয়সে তিনি মারা গেছেন। যা ইউনিয়ন পরিষদের মৃত্যুর নিবন্ধনকরণ রেজিস্ট্রারে ২০২২ সালের ২৮নং ক্রমিকে নিবন্ধিত রয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে এমন একটি সনদ দেয়ায় ভাতাটি বন্ধ করে দেয়া হয়।

অভিযোগ করে রওশন আরা বলেন, দীর্ঘদিন ধরে ভাতার টাকা পাচ্ছিলাম। হঠাৎ করে কয়েক মাস ধরে ওই টাকা পাওয়া বন্ধ হয়ে যাওয়ায় সমাজসেবা অফিসে যাই। সেখানে গিয়ে শুনতে পারি আমাকে মৃত দেখিয়ে ইউনিয়ন পরিষদের সচিব জহর লাল দাস একটি মৃত্যু সনদ দিয়েছেন। আমার বদলে অন্য একজনকে অন্তর্ভুক্ত করার আবেদন করেন। এজন্য আমি ভাতা পাচ্ছি না। জীবিত থাকার পরেও সমাজসেবা অফিসে গিয়ে মৃত্যুর সংবাদ পেয়ে আমি বিস্মিত হই। আমাকে মৃত বানানোর এই কারসাজি করায় জহর লালের বিচার চাই। অভিযোগের বিষয়টি স্বীকার করে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের সচিব জহর লাল দাস জানান, প্রথমবারের মতো এমন ভুল করেছি। জানার পরে ওই সনদটি বাতিল করা হয়েছে। সামনের দিকে সতর্কতার সঙ্গে কাজ করবো। এ ব্যাপারে লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ বলেন, আমরা বিষয়টির খোঁজখবর নিয়ে ওই বৃদ্ধার ভাতা পুনরায় চালু করে দিয়েছি। শিগগিরই তিনি তার ভাতার টাকা পাবেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »