সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় মায়ের সামনে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ১:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় মায়ের সামনে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

বিডি ২৪ নিউজ অনলাইন: ভোলায় মায়ের সামনে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে এক আওয়ামী লীগ নেতার ছেলে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলাউদ্দিন হাওলাদারের বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।নিহত ছাত্রদল নেতার নাম সিফাত হাওলাদার (২১)। তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।

এ ছাড়াও তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্লোজার বাজার এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে।

নিহতের মা ইয়ানুর বেগম জানান, আমার ছেলে সিফাত হাওলাদার তারেক রহমানের সমাবেশে ঢাকা যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। আমিও ছেলেকে বিদায় দিতে বাড়ি থেকে দরজা পর্যন্ত যাই। হঠাৎ করে রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বারের ছেলে হাসিব ও মোক্তার হাওলাদারের ছেলে রনির নেতৃত্বে মঞ্জিলসহ ৮/১০ জন সন্ত্রাসী হঠাৎ করে বাগান থেকে বের হয়ে আমার ছেলের মুখ চেপে ধরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই আমার ছেলে সিফাত খুন হয়।

ইয়ানুর বেগম আরও বলেন, আমি হাসিবের পা ধরেছি তবুও ছাড়েনি, আমার চোখের সামনে আমার একমাত্র ছেলেকে হত্যা করেছে হেলাল মেম্বারের ছেলেরা। আওয়ামী লীগের সময় তারা আমার ছেলের পা ভেঙে দিয়েছে, আর আজ হত্যা করে আমার বুক খালি করে দিল।

নিহত সিফাতের বাবা আলাউদ্দিন হাওলাদার বলেন, আমি বিএনপি করি এটাই অপরাধ। আওয়ামী লীগ করা ভাতিজারা আজ আমার ছেলেকে হত্যা করল। আমি এর বিচার চাই।

এদিকে স্থানীয়রা জানান, হেলাল মেম্বার রাজাপুরের মূর্তিমান আতঙ্কের নাম ছিল, রাজাপুর ৯নং ওয়ার্ডে হেলাল মেম্বার ও তার ছেলেদের কথা ছাড়া কিছুই হয়নি। অথচ ৫ তারিখে আওয়ামী লীগের পতনের পরও হেলাল মেম্বার ও তার সন্তানরা প্রকাশ্য এলাকায় ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আজ তাদেরই হাতের বলি ছাত্রদল নেতা সিফাত হাওলাদার।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম  বলেন, আমরা হাসপাতালে গিয়েছি, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »