● ●


লিলি বডি লোশনের উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লিলি বডি লোশনের উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক

বাজারে লিলি বডি লোশনের চাহিদা বাড়তে থাকায় উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে হোমকেযার, স্কিনকেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও চাহিদা মেটাতে নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রিমার্ক এইচবি লিমিটেড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসে বিভিন্ন আধুনিক বিপণনকেন্দ্রে গত বছরের তুলনায় অন্তত তিন গুণ বেশি লিলি বডি লোশন সরবরাহ করা হয়েছে। কিছু বিক্রয়কেন্দ্রে পণ্যটির সঙ্গে ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারও দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ আকর্ষণ বাড়িয়েছে ক্রেতাসাধারণের।

.

মীনা বাজারের হাতিরপুল আউটলেটের ব্যবস্থাপক শোভন হোসেইন বলেন, শীতের আগাম প্রস্তুতি হিসেবে তাঁদের বিক্রয়কেন্দ্রে ত্বকের যত্নের পণ্যের মজুত বাড়ানো হয়েছে। তিনি বলেন, শীতের প্রয়োজনীয় পণ্য অনেকেই আগেভাগে কিনছেন। লিলি বডি লোশনের একটি কিনলে একটি ফ্রি অফার ক্রেতাদের আকর্ষণ করছে।

স্বপ্ন সুপারশপের হেড অব বিজনেস সালেহ উদ্দিন বলেন, শীত মৌসুম সামনে রেখে বডি লোশনের চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী লিলি বডি লোশনের প্রস্তুতি এবার বেশ ভালো।

.

রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন বলেন, লিলির পাশাপাশি প্রতিষ্ঠানটির নিওর ব্র্যান্ডের বডি লোশনও ক্রেতাদের সাড়া পাচ্ছে। স্বপ্ন, মীনা বাজার, ডেইলি শপিং, বেস্ট বাই, আগোরা, মেট্রো মার্ট ও ইউনিমার্টসহ বিভিন্ন চেইন শপে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ ও প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

উৎপাদন পরিকল্পনা সম্পর্কে রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, ‘লিলি বডি লোশন নিয়ে বাজারের সাড়া বিবেচনায় উৎপাদন পরিকল্পনা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের পরও চাহিদা বাড়তে থাকায় নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »