শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


লোকে যা–ই বলুক, যায় আসে না তাঁর
প্রকাশ: ২১ মে, ২০২২, ২:২৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

লোকে যা–ই বলুক, যায় আসে না তাঁর

এখন তাঁর সহ্য হয়ে গেছে। ইন্ডাস্ট্রিতে পা রাখা মাত্র সোনাক্ষী সিনহাকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে বারবার। এখন এসবকে মোটেও পাত্তা দেন না তিনি। তবে এবার এসব বন্ধ হওয়া উচিত বলে মনে করেন এই বলিউড অভিনেত্রী। কারণ, বডি শেমিং মানুষের মনের ওপর গভীর প্রভাব ফেলে। খুব শিগগির সোনাক্ষীকে এমনই এক বিষয়ের ওপর নির্মিত ছবি ‘ডাবল এক্সএল’-এ দেখা যাবে।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী আরও বলেন, ‘আপনার সাইজ যা–ই হোক না কেন, লোকে আপনার ব্যাপারে কথা বলবেই। এখন এসব অনর্থক বলে মনে হয়। আমরা সব সময় রং, লিঙ্গ ও জাতি নিয়ে নানান কথা বলি। তাহলে ওজন বা শরীরের সাইজ কেন বাদ যাবে। এই ভেদাভেদ আমাদের বন্ধ করা উচিত। তাই ডাবল এক্সএল-এর মতো ছবি খুব জরুরি। এই ছবিতে এমন দুই নারীর কথা বলা হয়েছে, যাদের প্রতিভা আছে। যারা নিজের শর্ত অনুযায়ী বাঁচে। তবে মুশকিল যে বাস্তব জীবনে এমন ঘটলে মানুষ তা কিছুতেই হজম করতে পারে না।’

সোনাক্ষী ‘ডাবল এক্সএল’ ছবি সম্পর্কে আরও নানান কথা বলেছেন। তিনি জানান যে এই ছবির সঙ্গে লকডাউনের যোগ আছে। চরিত্র অনুযায়ী নিজেকে রাঙিয়ে তুলতে হুমা আর সোনাক্ষীকে অনেক কসরত করতে হয়েছে। এ প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘চরিত্রের উপযোগী হয়ে উঠতে আমাকে আর হুমাকে প্রচুর ওজন বাড়াতে হয়েছে। আমি আর হুমা দুজনে যখন এই ছবির শুটিং করেছিলাম, তখন আমরা একটু স্লিম ছিল। পরে আমরা প্রচুর ওজন বাড়াই। আমি আর হুমা দুজনে এমনিতে ভোজনরসিক। তাই আমরা মন ভরে খেয়েছি।

ফিট হয়ে তবেই পর্দায় এসেছেন সোনাক্ষী

ফিট হয়ে তবেই পর্দায় এসেছেন সোনাক্ষী
ছবি: ইনস্টাগ্রাম

দুজনে খুব উপভোগ করেছি। তবে ছবির শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগের নিয়মে ফিরে এসেছি। আর হেলদি লাইফস্টাইল ফলো করেছি।’ এই বলিউড অভিনেত্রী আরও বলেন, ‘আমি আর হুমা একে অপরের খুবই কাছের। একদিন আমরা দুজনে আরাম করে বসে খোশমেজাজে গল্প করছিলাম। মুদসসর আজিজ আমাদের দেখে বলেন, আমাদের ওপর ছবি বানানো প্রয়োজন। আর সত্যি সত্যি তা–ই হলো।’
‘ডাবল এক্সএল’ ছবিতে হুমা আর সোনাক্ষী ছাড়া জাহির ইকবাল আছেন। এই ছবির গল্প লিখেছেন মুদসসর আজিজ।

সোনাক্ষী সিনহা

সোনাক্ষী সিনহা




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »