মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগোল বাংলাদেশ
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগোল বাংলাদেশ

শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় উন্নতি ঘটেছে বাংলাদেশের। গত বছর এই সূচকে বাংলাদেশ ছিল ১০৪তম অবস্থানে। এবার ৩ ধাপ এগিয়ে ১০১তম অবস্থানে উঠেছে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করে। এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০১তম স্থানে রয়েছে লিবিয়া ও কসোভো।

হ্যানলি পাসপোর্ট সূচক-২০২৩ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৮৫তম, নেপাল ১০৩, পাকিস্তান ১০৬ ও আফগানিস্তানের ১০৯তম তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ (৬১তম)।

সূচকে গত বছরের মতো শীর্ষে রয়েছে জাপান। এই দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে সূচকের দ্বিতীয় স্থানে রয়েছে। যৌথভাবে সূচকের তৃতীয় স্থানে আছে জার্মানি ও স্পেন। ফিনল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গ ৪র্থ স্থানে এবং অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন পঞ্চম স্থানে রয়েছে।

ষষ্ঠ স্থানে আছে যৌথভাবে ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল ও যুক্তরাজ্য। সূচকে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, চেকপ্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড যৌথভাবে সপ্তম স্থানে আছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »