শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শতকোটি টাকা ব্যয়ে বরিশালে নির্মিত হচ্ছে ১৫ তলা ক্যানসার হাসপাতাল
প্রকাশ: ১২ আগস্ট, ২০২২, ৩:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শতকোটি টাকা ব্যয়ে বরিশালে নির্মিত হচ্ছে ১৫ তলা ক্যানসার হাসপাতাল

মামুনুর রশীদ নোমানী :

বরিশাল নগরীতে ৯৯ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১৫ তলা ক্যানসার হাসপাতাল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। আধুনিক এই ক্যানসার হাসপাতালটির ভবন নগরীর প্রাণকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের কোয়ার্টার সংলগ্ন স্থানে নির্মাণ কাজ শুরু হয়েছে।
সম্পর্কিতপোস্ট

১৭তলা ফাউন্ডেশনে ১৫তলা বিশিষ্ট ক্যানসার হাসপাতাল ভবন দুটি বেজমেন্টসহ নির্মিত হচ্ছে। প্রায় ৩ একর জমির ওপর নির্মিত এই ক্যানসার হাসপাতালটিতে চিকিৎসার জন্য ১০০ শয্যা থাকবেএ হাসপাতালে ক্যানসারে আক্রান্ত রোগীর পাশাপাশি কার্ডিওলোজি, নেফ্রোলজি এবং বার্ন ইউনিটসহ আরো বেশ কয়েকটি বিভাগের রোগীদের চিকিৎসা সুবিধা দেয়া হবে।

এ বিষয়ে দূরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত বরিশাল বিভাগের বিশিষ্ট জবা রানী গুহ বলেন, এ রোগে আক্রান্ত হলে বরিশালের মধ্যবিত্তদের ছুটতে হয় ঢাকায়। আর ধনীরা ছুটে যান বিদেশ। কারণ ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগে কোনো হাসপাতাল নেই। বরিশাল নগরীতে এই ক্যানসার হাসপাতালটি নির্মিত হলে চিকিৎসার জন্য ঢাকা কিংবা বিদেশ যেতে হবে না। বরিশালেই ক্যানসারের উন্নত চিকিৎসাসেবা নেওয়া সম্ভব হবে। এটা বরিশালবাসীর জন্য অত্যন্ত খুশির খবর।

এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার ও টিউমার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. তড়িৎ কুমার সমদ্দার বলেন, দক্ষিণাঞ্চল বা বরিশাল বিভাগে অনেক হতদরিদ্র দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত রোগী রয়েছেন। যারা অর্থের অভাবে এ রোগের চিকিৎসা করাতে পারছেন না। কিন্তু দ্রুততম সময়ের মধ্যে যদি স্বতন্ত্র এই ক্যানসার হাসপাতালটি নির্মিত হয়, তবে সে প্রতীক্ষার অবসান ঘটবে।বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাছান জানান, ক্যানসার হাসপাতাল প্রকল্পটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করছে বরিশাল গণপূর্ত বিভাগ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণি স্টাফ কোয়ার্টারের পাশে পরিত্যক্ত ডোবা ভরাট করে নির্মাণ করা হচ্ছে এই হাসপাতাল। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৯৯ কোটি ৫২ লাখ টাকা। ১৭তলা ফাউন্ডেশনে ১৫তলা হাসপাতাল ভবনে দুটি বেজমেন্ট থাকবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »