শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিবের ‘প্রেমের এবিসি’; অপু, বুবলীর পর চেরিকে ঘিরে গুঞ্জন!
প্রকাশ: ২ অক্টোবর, ২০২২, ৩:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাকিবের ‘প্রেমের এবিসি’; অপু, বুবলীর পর চেরিকে ঘিরে গুঞ্জন!

 

বিনোদন ডেস্ক :
সাইকো থ্রিলার জনরার নানা চলচ্চিত্রে গল্পের গাঁথুনিতে দু’টি বিষয় প্রায়ই খুঁজে পাওয়া যায়। এক, সিরিয়াল কিলার এবং দুই, একটি বিশেষ প্যাটার্ন অনুসরণ করে সিরিয়াল কিলার তাদের ভিক্টিমদের বাছাই করে থাকেন। প্যাটার্নের ক্ষেত্রে বয়স, শনাক্তকারী বৈশিষ্ট্য, অঞ্চল, নামের আদ্যক্ষরের মতো অনেক কিছুই থাকতে পারে। তবে বাস্তব ঘটনার আশ্রয়ে যেমন তৈরি হয় নানা ফিকশন, তেমনি অনেক সময় ফিকশন থেকেও অনুপ্রাণিত হতে পারে বাস্তব জীবন!

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো শাকিব খান কেন্দ্রিক গুজবে চোখ পড়লে আপনারও মনে হতে পারে ‘আমেরিকান সাইকো’র প্যাট্রিক বেটম্যান বা ‘সাইলেন্স অব দ্য ল্যাম্বসে’র বাফেলো বিল চরিত্রগুলো। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনীয়তা বজায় রেখে বিয়ের বেশ কয়েক বছর পর সন্তানসহ প্রকাশ্যে বিয়ের ঘোষণা দেন সুপারস্টার শাকিব খান।

এর ধারাবাহিকতা বজায় রেখে একই কাণ্ড ঘটিয়েছেন তিনি শবনম বুবলীর সাথে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসছে গুজব; যেসব ঘটনায় শাকিবের সাথে জড়িয়েছেন অপু ও বুবলী, একই ধরনের ঘটনার পরম্পরা নাকি দেখা যাচ্ছে অভিনেত্রী পুজা চেরির সাথেও! আর এখানেই চলে আসেন বাফেলো বিল-প্যাট্রিক বেটম্যানরা, অর্থাৎ, প্যাটার্ন! খেয়াল করুন, এ-তে অপু, বি-তে বুবলী, আর সি-তে চেরি! যেন এক অ্যালফাবেটিক্যাল প্যাটার্নে প্রেমের সঙ্গী খুঁজে বের করতে উদ্যত হয়েছেন শাকিব খান! অন্তত, সামাজিক যোগাযোগমাধ্যমের ষড়যন্ত্র তত্ত্বগুলোতে বিশ্বাস রাখলে আপনারও সেরকমই মনে হতে পারে।

২০০৮ সালের ১৮ এপ্রিল নিজের গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। শোনা গিয়েছে, বিয়ের পর এক পর্যায়ে শাকিব খান খোঁজখবর রাখতেন না অপুর। এমনকি তাদের ছেলে আব্রামের জন্মের পরেও তাদের কোনো ব্যয়ভার বহন করেননি তিনি, এমন কানাঘুষাও হয়েছে অনেক। এর মধ্যেই বুবলীর সাথেও শুরু হয় শাকিবের ঘনিষ্ঠতা। অবশেষে, সন্তান আব্রামসহ নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। পরে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব তালাকের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়।

অন্যদিকে, ‘বসগিরি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন শবনম বুবলী। এই সিনেমা থেকেই শাকিব-বুবলীর প্রেমের গুঞ্জন ছড়ায় গোটা মিডিয়াপাড়ায়। এক পর্যায়ে ২০১৭ সালের মার্চে প্রথম তাদের দু’জনের প্রেমের খবর প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দু’জনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি।

তবে হঠাৎ করেই গত ২৭ সেপ্টেম্বর অপু-শাকিবের সন্তান জয়ের জন্মদিনে বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দু’টি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’। এরপরই দানা বাঁধতে শুরু করে রহস্য। বুবলী কিংবা শাকিব দু’জনের কেউই সন্তানের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও, তাদের দু’জনেই কথা দেন সময়মতো সকলের সামনে পরিষ্কার করবেন সবকিছু। অবশেষে এই রহস্যেরও জট খুলে নায়িকা বুবলী প্রকাশ্যে আনেন ছেলে শেহজাদের ছবি। জানান, এই সন্তানের বাবা আর কেউ নন, শাকিব খান।

এই ঘটনা নিয়ে যখন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম- সর্বত্র চলছে আলোচনা, সমালোচনা; ঠিক তখনই অনেকের নজর ঘুরে যায় এ প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরির দিকে। অনুদানের ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে জুটি বেধেছিলেন পূজা। এই সিনেমার শুটিংয়ের সময় ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন। তাছাড়া, শাকিব খানের সাথে ‘সুলতান’ সিনেমার শ্যুটিংয়ের কাজে আমেরিকা যাওয়ার ভিসাও পেয়েছেন পূজা চেরি। এই ঘটনাকেও অনেকে মিলিয়ে ফেলছেন একটি নির্দিষ্ট ‘প্যাটার্ন’এ। ‘বীর’র শ্যুটিং করতে গিয়েই যে আমেরিকায় বছরখানেক ছিলেন বুবলী! আর ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে পুত্র সন্তানের মা হন এই অভিনেত্রী।

স্বাভাবিকভাবেই তাই গুজবের ডালপালা মেলেছে। একই চিত্রনাট্য অনুসরণ করে আবারও এগিয়ে যাচ্ছেন ঢালিউড কিং শাকিব খান, বলা হচ্ছে এমনটাই। তবে পূজা চেরির সাথে শাকিবের প্রেমের গুঞ্জন কতটা সত্যি তা জানতে হয়তো অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। কারণ, আগের দুই ঘটনার প্যাটার্ন ধরতে পেরেছে দাবি করা নেটিজেনদের আলোচনায় এসেছে, অপেক্ষার এই সময় আসলে কয়েক বছরও হতে পারে! সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই প্রশ্ন, অপু বিশ্বাস ও বুবলীর পর শাকিবের টার্গেট কি পূজা চেরি? অবশ্য, এক্ষেত্রে হলিউডি সিরিয়াল কিলার দেখে অভ্যস্ত চোখ একটু স্বস্তি খুঁজতে চোখ ফেরাতে পারে ঢালিউড কেন্দ্রিক গুজবে। এখানে যে আলোচনার কেন্দ্রে এক ‘সিরিয়াল প্রেমিক’!

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »