সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিব খানের ‘মায়া’ নিয়ে মুখ খুললেন পূজা চেরি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাকিব খানের ‘মায়া’ নিয়ে মুখ খুললেন পূজা চেরি

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘গলুই’ সিনেমায় অভিয়ন করেছিলেন অভিনেত্রী পূজা চেরি।তারপরই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন রটে ঢালিপাড়ায়।সেই গুঞ্জনের ঢালপালা আরো মেলতে থাকে যখন সরকারি অনুদানে ‘মায়া’ সিনেমায় নায়িকা হিসেবে পূজার নাম ঘোষণা করেন শাকিব খান।

তবে সম্প্রতি হঠাৎ পূজা চেরি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি নিজের ভুল বুঝতে পেরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর থেকেই অনুমান করা যাচ্ছিল যে শাকিব খানের ‘মায়া’ সিনেমা হারাচ্ছেন পূজা।এবার এ বিষয়ে মুখ খুললেন পূজা।তবে শাকিব এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়ার আগেই নিজেকে সিনেমাটি থেকে সরিয়ে নিলেন হালের এই ক্রেজ অভিনেত্রী।

রোববার সন্ধ্যা পৌনে সাতটায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে পূজা লিখেছেন, ‘কিছু অনলাইনে দেখছি মায়া সিনেমায় আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা হয়েছিল। কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না।’

পূজা আরও লেখেন, ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সহশিল্পীর থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

এর আগে গত ২০ ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে জাজের কাছে ক্ষমা প্রার্থনা করে পূজা লেখেন, ‘আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে লঞ্চ করে। আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে। আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ। কিন্তু আসলে জাজ মানে আবদুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরও অনেকে মিলেই জাজ। আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করবেন।’

উল্লেখ্য, আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ঢাকাই সিনেমায় নায়িকা হিসেবে পূজার অভিষেক। মাঝে শাকিব খানের ‘গলুই’ সিনেমার সূত্র ধরে জাজের সঙ্গে বিচ্ছেদ ঘটে পূজার। সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূজা ফিরে গেলেন তার পুরোনো ঘরে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »