সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিব খান এখন আমাজন প্রাইমে
প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২১, ১২:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাকিব খান এখন আমাজন প্রাইমে

অনলাইন ডেস্ক : বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা শাকিব খানের ভক্তদের জন্য সুখবর। তাঁর অভিনীত তিনটি ছবি এখন উপভোগ করা যাবে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে। ছবিগুলো রয়েছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘আমাজন প্রাইম’-এ। বাংলাদেশ থেকে আপাতত ট্রেলার দেখেই সন্তুষ্ট থাকতে হবে। তবে খুব শিগগির বাংলাদেশি আমাজন প্রাইম গ্রাহকেরা শাকিবের ছবি তিনটি দেখতে পাবেন। কলকাতা থেকে এমনটাই নিশ্চিত করলেন ছবি তিনটির প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অশোক ধানুকা।

অশোক ধানুকা জানান, বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে দেখা যাচ্ছে শাকিব খানের তিনটি সিনেমা ‘শিকারী’, ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’। ছবি তিনটি কয়েক বছর আগে বাংলাদেশ ও ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তিনটি ছবিতেই শাকিব খানের অভিনয় সবার কাছে প্রশংসিত হয়। ছবিগুলোকে শাকিব খানের অভিনয়জীবনের অন্যতম মাইলফলক মনে করেন সিনেমাপ্রেমীরা। এসব সিনেমার মাধ্যমে নতুন শাকিব খানকে দেখতে পান দর্শকেরা। পাশাপাশি ভারতেও নিজের পরিচিতি তৈরি করেন শাকিব।

অশোক ধানুকা বললেন, ‘শাকিবের এই তিনটি ছবিই বাংলাদেশ ও ভারতে ব্যবসায়িক সফলতা পায়। পাশাপাশি শাকিবের অভিনয়ও প্রশংসিত হয়। ভালো সিনেমা সবারই দেখার সুযোগ করে দেওয়া উচিত। পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা সিনেমাপ্রেমী দর্শকের কথা চিন্তা করে আমরা আমাজান প্রাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। তারা ছবি তিনটি আনন্দের সঙ্গে লুফে নেয়া।

দেশের দুই গুণী পরিচালক জানালেন, তাঁদের জানামতে এর আগে বাংলাদেশের কোনো সিনেমা আমাজন প্রাইমে জায়গা করতে পারেনি। শাকিব খান অভিনীত তিনটি সিনেমার মধ্যে একটি যৌথ প্রযোজনার এবং বাকি দুটি কলকাতার নিজস্ব প্রযোজনার। শাকিব অভিনীত এই সিনেমাগুলো মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে ভিড় লক্ষ করা যায়। কলকাতার প্রেক্ষাগৃহেও ছবিগুলোর ব্যবসায়িক সাফল্য নিয়ে সন্তুষ্ট ছিল প্রযোজনা প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »