শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিব-বুবলীর বিয়ের স্থান নিয়ে যা জানা গেল
প্রকাশ: ১ অক্টোবর, ২০২২, ৫:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাকিব-বুবলীর বিয়ের স্থান নিয়ে যা জানা গেল

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী এবং চিত্রনায়ক সাকিব খানের বিয়ে ও সন্তান নিয়ে তুমুল হৈচৈ পড়ে গেছে। ভক্তদের কৌতূহল শাকিব-বুবলীর বিয়ে নিয়ে। কখন, কোথায় কীভাবে তাদের বিয়ে হয়- এ বিষয়ে জানতে তাদের আগ্রহের কমতি নেই।

এর মধ্যে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শাকিব-বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তারা সন্তানের বাবা-মা বলে উল্লেখ করেন।

শাকিব-বুবলী ঘনিষ্ঠজনরা জানান, সন্তানের খবর প্রকাশ হলেও শাকিব-বুবলী কবে বিয়ে করেছেন, তা তারাও জানেন না।

তবে তাদের ভাষ্যমতে, ২০১৯ সালে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে শাকিব-বুবলী বিয়ে হয়। এর পর তারা আলাদা থাকছিলেন। তাদের যোগাযোগও কম ছিল। তবে তাদের বিচ্ছেদ হয়নি। যদিও এসব তথ্যের সত্যতা যাচাই করা যায়নি।

শাকিব খান ও শবনাম বুবলীর একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর গণমাধ্যমের কাছে দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী।

শাকিব খান কয়েকদিন আগে তার প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেদিনই শবনাম বুবলী নিজের সন্তানের ছবি প্রকাশ করেন। এর পরেই ছড়িয়ে পড়ে গুঞ্জন। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি এই সন্তানের জন্ম দেন।

শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিষয়টি শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »