শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিব-বুবলী ইস্যুতে যা বললেন অনন্ত জলিল
প্রকাশ: ১ অক্টোবর, ২০২২, ৫:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাকিব-বুবলী ইস্যুতে যা বললেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক

শাকিব-বুবলী ইস্যুতে সরগরম মিডিয়াপাড়া। হঠাৎ করেই বেবিবাম্পের ছবি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দেন বুবলী।

তিন দিন ধরে বিষয়টিকে ঘিরে চলে নানা জল্পনা-কল্পনা। অবশেষে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বুবলী জানান, তার সন্তানের বাবা চিত্রনায়ক শাকিব খান। আড়াই বছর আগেই তাদের কোলজুড়ে আসে শেহজাদ খান বীর।

বুবলীর পোস্টের কিছুক্ষণ পরেই একই বার্তা দিয়ে সন্তানকে স্বীকৃতি দেন শাকিব খান।

তবে এতে জল্পনা, নাটকের অবসান ঘটলেও আলোচনা থামেনি। কবে, কোথায় শাকিবের সঙ্গে বন্ধনে আবদ্ধ হলেন বুবলী, কেন এত দিন বিষয়টি লুকিয়ে রেখেছিলেন? এ বিষয়ে শাকিবের সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসের প্রতিক্রিয়া কী?

এসব জানতে কৌতূহলী হয়ে পড়েন সিনেপ্রেমীরা।

সেই কৌতূহলবশত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলকে প্রশ্ন করা হয় শাকিব-বুবলীর ঘটনা প্রসঙ্গে।

শাকিব খান ঠিক কাজটি করলেন কিনা জানতে চাওয়া হয় তার কাছে।

জবাবে এ চিত্রতারকা জানালেন, ‘শাকিব খান যা করেছে, সেটি তার ব্যক্তিগত বিষয়। ’

ব্যাঙ্কারস ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে হাজির হয়ে এ কথা বলেন ‘দিন: দ্য ডে’খ্যাত তারকা।

অনন্ত জলিল বলেন, ‘সে যেটি করেছে, সেটি অবশ্যই তার পারসোনাল ম্যাটার। আর মিডিয়াতে যেসব কথা, এগুলো দু-চার দিনের মধ্যেই মানুষ ভুলে যাবে। মনে রাখবে না। নতুন কোনো ঘটনা সামনে আসবে। তখন এই (শাকিবের) ঘটনা চাপা পড়ে যাবে।’

দ্বিতীয়বারের মতো শাকিব খান সন্তান লুকানোর ঘটনাটি চলচ্চিত্রাঙ্গনে কোনো প্রভাব ফেলবে কিনা প্রশ্নে অনন্ত জলিল বলেন, ‘না, শুধু এটা না। কোনো বদনামই চলচ্চিত্রে সুনাম বয়ে আনবে না। কোনোটাই না, যা খারাপ, সেটি খারাপই। ’

এর পর সাংবাদিকের এক প্রশ্নে হেসে ফেলেন অনন্ত। বলেন, ‘শুভকামনা বলতে আমি চাই সবাই ভালো থাকুক।’

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »