শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শাকিরার পর মাইলফলক গড়তে চলেছেন নোরা!
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২২, ৯:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাকিরার পর মাইলফলক গড়তে চলেছেন নোরা!

অনলাইন ডেস্ক :
জেনিফার লোপেজ, শাকিরার পর এবার নোরা ফতেহি। এই প্রথম ফুটবল বিশ্বকাপে গানে গানে উন্মাদনার পারদ ছড়াবেন ভারতীয় এই তারকা। নোরাই প্রথম, যিনি ভারতের তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এ থিম গানের ভিডিওতে আত্মপ্রকাশ করবেন।

ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন নোরা। সেখানে তাকে একই সঙ্গে গাইতে এবং নৃত্য পরিবেশনা করতে দেখা যাবে।

দর্শকের মনে যেভাবে সাড়া ফেলেছিল শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ কিংবা ‘লা লা লা’, সেই রেশ টেনেই ঢুকে পড়বেন নোরা। কেবল উদ্বোধনী সঙ্গীত নয়, শেষ গানও তিনিই গাইবেন। আশ্চর্যের ব্যাপার, হিন্দিতে! সেই কাণ্ডও ফিফার ইতিহাসে এই প্রথম।

এত দিন ফিফার সঙ্গীত প্রযোজনা করে আসছে যে রেডওয়ান সংস্থা, তারাই এবার নোরার গানের দায়িত্বে। পেশাদার জীবনেও মাইলফলক গড়তে চলেছেন অভিনেত্রী। নিউ ইয়র্কের অভিনেত্রী-গায়িকা জেনিফার, কলম্বিয়ার তারকা শাকিরার সঙ্গে এক সারিতে চলে এলেন তিনি।

কানাডার মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পী বহু বছর ধরেই ভারতে। বলিউডে নিজের পাকা জায়গা বানাতে চাইছেন। বিভিন্ন রিয়্যালিটি শো-তেও প্রতিযোগী হিসাবে দেখা গেছে তাকে। নাচে তিনি কতটা পারদর্শী, তা তার করা দক্ষিণী ছবির আইটেম গানগুলি দেখলেই বোঝা যাবে। কর্মস্থান যেহেতু ভারত, তাই নোরাকে ভারতের তারকাদের মধ্যেই ধরা হয়। বর্তমানে ‘ঝলক দিখ লা যা ১০’-এর জনপ্রিয় সঞ্চালক নোরা। পাশাপাশি অজয় দেবগন, সিদ্ধার্থ মলহোত্র অভিনীত ‘থ্যাঙ্ক গড’ ছবিতেও এক বারবনিতার চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »