শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, ভিডিও ধারন করায় সাংবাদিকের মিরুদ্ধে মামলা
প্রকাশ: ২১ অক্টোবর, ২০২২, ১০:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, ভিডিও ধারন করায় সাংবাদিকের মিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সাংবাদিক জলিল আহমেদ’র বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিক জলিল তালতলী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির তালতলী উপজেলা প্রতিনিধি।

গত (১৭ অক্টোবর) বৃহস্পতিবার আমতলী ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মারধরের হুকুমদাতা ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ এনে মামলা দায়ের করেন মালেক আকন ওরুফে মালেক কোম্পানির ছেলে হিরো আকন।

অভিযোগ সূত্রে জানা যায়, মালেক আকনের দ্বিতীয় স্ত্রী শাহানাজ আক্তারের বাড়ি উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টার-চর এলাকায়। স্ত্রীকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেন মালেক। রবিবার (১৬ অক্টোবর) শ্বশুরবাড়িতে বেরাতে এসে শাশুড়ি ও স্ত্রী শাহানাজকে বেধড়ক মারধর করে। ঘটনা শুনে সাংবাদিক জলিল আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক মো. জামাল, প্রেসক্লাবের সদস্য শাহিন সাইরাজ, সধংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ্ জাফর ও সদস্য হায়দার হাওলাদার সহ আরো অনেক সাংবাদিকরা উপস্থিত হন ঘটনাস্থলে।

সাংবাদিকরা উপস্থিতর পরও কয়েক দফায় মালেক আকনের শশুর বাড়ির লোকজন সংঘর্ষে জড়ায়।প্রথমে মালকে আকন তার শাশুড়ীকে মারধর করে পরে তার শশুড় ও স্ত্রীর সাথে মারামারি হয়। সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান বিষয়টি তাৎক্ষনিকভাবে পুলিশ কে জানালে কিছুক্ষণ পরে পুলিশ এসে মালেক, তার শ্বশুর মো. নিজাম ও স্ত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরক্ষণে স্থানীয় ভাবে সালিশ বৈঠকের কথা বলে উভয় পক্ষ। অন্যদিকে মালেকআকনের ছেলে হিরো জলিল আহমেদ সহ ৭ জনকে আসামী করে আদালতে মামলা দেয়।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যায়, মালেক আকন তার শাশুড়িকে মারধর করে মাটিতে ফেলে দেয় এ সময় মালেকের শ্বশুর- ও স্ত্রী তাকে মারধর করে।

সাংবাদিক জলিল আহমেদ বলেন, আমরা ঘটনাটি শুনে সাংবাদিকরা সেখানে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করি। এ সময় মালেক আমাকে হুমকি-ধমকি দেয় যে, তুই ভিডিও করিস না, তোকেও কিন্তু মামলায় দেব। মালেকর অপকর্ম ঢাকার জন্যই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তিনি আরো বলেন, এ ধরনের সন্ত্রাসী ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই মালেক ও তার ছেলে হিরুর এখন একমাত্র কাজ।

মালেক আকন বলেন, আমাকে যখন মারধর করেছে তখন সাংবাদিক জলিল ওখানে উপস্থিত ছিল, আমাকে মারধর না ফিরিয়ে তিনি ভিডিও ধারণ করেন এই কারণেই আমি তার বিরুদ্ধে মামলা দিয়েছি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তালতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক মো.জামাল বলেন, একজন সাংবাদিকের কাজ সংবাদ সংগ্রহ করা। সেখানে শ্বশুর-শাশুড়ি ও স্ত্রী সহ একটি পরিবারের মধ্যে ব্যাপক মারধরের ঘটনা শুনে সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহের জন্য উপস্থিত হন। মালেকের অপকর্ম লুকানোর জন্যই জলিলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবিও জানাচ্ছি।

তালতলী সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান বলেন, আমি গিয়ে দেখি মালেক আকন তার শাশুড়ীকে মেরে পালানোর চেষ্টা করছে। যার ভিডিও সাংবাদিক জলিল আহমেদের কাছে আছে। তিনি নিজে ভিডিও করেছেন। এসময়ে তার শশুড় ও স্ত্রী তাকে ঘরে আটকে দেয়। আমি তালতলী থানার অফিসার ইনচার্জকে ফোন দিয়ে বিষয়টি জানাই। তিনি পুলিশ পাঠায়ে তাদেরকে থানায় নিয়ে যায়। যেখানে ৮-১০ জন সাংবাদিক উপস্থিত ছিলো। তাদের সকলকে বাদ দিয়ে সাংবাদিক জলিল কে কেন আসামী করলো এটা আমাদের বোধগম্য নয়। আমরা এই মিথ্যা হয়রানী ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে আদালতে মালেক আকনের শশুড় ও সাংবাদিক জলিল সহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »