মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শার্শায় বিদ্রোহীদের কাছে বিপুল ভোটে ধরাশয়ী নৌকার প্রার্থীরা!
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২১, ১০:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শার্শায় বিদ্রোহীদের কাছে বিপুল ভোটে ধরাশয়ী নৌকার প্রার্থীরা!

শরিফ ইসলাম, যশোর জেলা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাঁচটিতে বিজয়ী হয়েছে নৌকার প্রার্থীরা। অন্য পাঁচ ইউপিতে নৌকাকে হারিয়ে জিতেছেন বিদ্রোহী প্রার্থীরা।

রোববার (২৮ নভেম্বর) রাতে শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদি হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্যমতে, ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান মুকুল, লক্ষণপুরে আমেনা খাতুন, পুটখালী ইউনিয়নে আব্দুল গফফার, উলাশিতে রফিকুল ইসলাম এবং শার্শায় কবির উদ্দীন।

অন্যদিকে, বাহাদুরপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মফিজুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া গোগায় বিদ্রোহী প্রার্থী তবিবর রহমান, কায়বায় আলতাপ হোসেন, বাগআঁচড়ায় আব্দুল খালেক ধাবক ও নিজামপুরে বিদ্রোহী প্রার্থী সেলিম রেজা বিপুল নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের আগে তিনটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা নৌকার প্রার্থীদের সমর্থন দিয়ে ভোট থেকে সরে দাঁড়ান। সেই তিনটি ইউপিতে নৌকার প্রার্থীরা সহজে জয় পেয়েছেন। তবে যেসব ইউপিতে বিদ্রোহী প্রার্থীরা ছিলেন, সেখানে অধিকাংশই বিদ্রোহীরা জিতেছেন।

শার্শা উপজেলা রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা বলেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই শার্শায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে জাল ভোট দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »