● ●


শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ 
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ 

 চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি 

ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে মসজিদ তহবিলের প্রায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ওসমানঞ্জ মডেল নিম্ম মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুর হোসেন ওরফে হোসেন দেওয়ানের বিরুদ্ধে। 

তিনি দীর্ঘ ২০ বছর নিজ গ্রামের আপীল উদ্দিন বেপারী বাড়ির দরজার জামে মসজিদের সাধারণ সম্পাদক থেকে ওই টাকা হাতিয়ে নিয়েছেন। মসজিদ তহবিলের বিশাল অংকের টাকা আত্মসাতের ঘটনা প্রকাশ্যে আসার পর তাকে সাধারণ সম্পাদক পদ থেকে অপসারণ করা হয়েছে। 

অর্থআত্মসাতের এঘটনায় গত ১০ অক্টোবর মসজিদের মুসল্লিরা ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটির তদন্ত চলছে বলে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান রোববার জানিয়েছেন। 

জানা যায়, ১৯৭০ সালে ওসমানগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আপীল উদ্দিন বেপারী বাড়ির দরজার জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়। এলাকার শিক্ষিতজন এবং পেশায় শিক্ষক হিসেবে ২০ বছর আগে মসজিদের মুসল্লিরা নুর হোসেনকে সাধারন সম্পাদক পদে দায়িত্ব দেন। তারপর থেকে পারিবারিক প্রভাব এবং পেশিশক্তি ব্যবহার করে নুর হোসেন ওই পদ আগলে রাখেন এবং পদ ব্যবহার করে মসজিদের অনুকূলে ধর্মপ্রাণ মানুষের দান অনুদান এবং মজিদের স্থাবর অস্থাবর সম্পত্তি সমূহ ভোগ দখল করেন। 

মুসল্লিদের অভিযোগ, নুর হোসেন এ পর্যন্ত মসজিদের ২০ লাখ টাকা আত্মসাত করেছেন এবং বর্তমানে মসজিদের জমি থেকে ১০ লাখ টাকার মাটি বিক্রি করে তাও হাতিয়ে নিয়েছেন। 

মসজিদ কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন জানান, তিনি প্রায় ১৫ বছর যাবত আফিল উদ্দিন বেপারী বাড়ির দড়জায় অবস্থিত জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। স্কুল শিক্ষক নুর হোসেন নিজের পেশিশক্তি খাটিয়ে ওই মসজিদের সাধারণ সম্পাদক পদ দখল করে আছেন।

তিনি আরও জানান, আমি কর্মস্থল ঢাকায় থাকার সুযোগে শিক্ষক নুর হোসেন সক্রিয় ভাবে মসজিদে মুসল্লিদের দানের এবং মসজিদের জমির মাটি বিক্রি করে প্রায় ২০ লাখ টাকা আত্মসাত করেন। টাকা আত্মসাতের বিষয়টি কমিটির নজরে আসলে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি মসজিদের আত্মসাতকৃত টাকা ফেরৎ দিতে অস্বীকার করছেন। 

অভিযুক্ত স্কুল শিক্ষক নুর হোসেন জানান, মসজিদ কমিটি আমার বিরুদ্ধে অহেতুক অভিযোগ তুলেছে। নিষ্ঠার সাথে মসজিদ পরিচালনা করে আসছিলাম। এখন আমি ওই মসজিদ কমিটিতে নেই।

উপজেলা নির্বাহী অফিসার আল নোমান জানান, মসজিদ কমিটির লিখিত অভিযোগটি ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। 

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার আমিনুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »