শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শিক্ষার্থীদের ইভটিজিং করায় বখাটেকে কারাদন্ড
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২২, ৫:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের ইভটিজিং করায় বখাটেকে কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালে ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজিং করার অভিযোগে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে তা‌কে।
জানা গে‌ছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজিং করতো গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের বা‌সিন্দা ইজিবাইক চালক সোহাগ মৃধা। বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটির পরে টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা নাগার সড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় তাদের ইভটিজিং করেন ইজিবাইক চালক সোহাগ মৃধা। এঘটনা এলাকাবাসী জানার পর ধাওয়া করে সোহাগ মৃধাকে স্কুল কক্ষে আটক রাখে। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ওই স্কুলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে ইজিবাইক চালক সোহাগ মৃধা‌কে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন।
এসময় উপস্থিত ছিলেন, মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.মান্নান, থানার এসআই আলী হোসেন, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁনসহ অন্যান‌্যরা। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হো‌সেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »