শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


শিমুলিয়া ঘাটকেন্দ্রিক ব্যবসায় ধস
প্রকাশ: ৩০ জুন, ২০২২, ৫:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিমুলিয়া ঘাটকেন্দ্রিক ব্যবসায় ধস

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ আছে। পদ্মা পারাপারের জন্য কয়েকটি ট্রলার চলছে, স্পিডবোটের সংখ্যাও হাতে গোনা। শিমুলিয়া ছিল দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ও আশপাশের এলাকার বাসিন্দাদের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। সারাক্ষণ মানুষের আনাগোনা আর কোলাহলে পূর্ণ থাকত ঘাট এলাকা। তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানেই বদলে গেছে সে চিত্র। পদ্মা সেতুর মাধ্যমে যোগাযোগের নতুন দিগন্ত খুলে যাওয়ায় শিমুলিয়া ঘাট হারিয়েছে তার জৌলুশ। পদ্মা পাড়ি দিতে খুব কম মানুষই যাচ্ছেন ওই ঘাটে। এ কারণে ঘাটকেন্দ্রিক সব ধরনের ব্যবসার ওপর পড়েছে এর প্রভাব।

কয়েক দিন আগেও যেখানে শত শত দোকানে খাবারের পসরা সাজিয়ে বসে থাকতেন দোকানিরা, সেখানে এখন ক্রেতার অভাব। অনেকটাই সুনসান নীরবতা। বিক্রি না থাকায় অনেকেই দোকান বন্ধ করে রেখেছেন।

গতকাল বুধবার বিকেলে শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, প্রবেশপথে খাবার হোটেল ও রেস্তোরাঁগুলোয় ক্রেতা নেই, নেই আগের মতো হাঁকডাকও। কয়েক দিন আগেও হোটেলগুলোর সামনে দাঁড়িয়ে কর্মীরা পদ্মার ইলিশ খেতে ডাকাডাকি করতেন, সেখানে এখন নীরবতা। কিছু সময় পরপর দু–একজন করে ক্রেতা আসছেন। সবচেয়ে কম ক্রেতা লঞ্চ ও স্পিডবোটঘাটের প্রবেশপথের পাশের ২০টি রেস্তোরাঁয়। অন্তত ১৫টি রেস্তোরাঁ একেবারেই ফাঁকা ছিল। ক্রেতার অপেক্ষায় মন খারাপ করে বসে ছিলেন হোটেলের মালিকেরা। অলস সময় পার করতে দেখা যায় কর্মীদের।

নিউ মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. শাহিন শেখ বলেন, ‘আমরা আশায় ছিলাম পদ্মা সেতু হওয়ার পর আমাদের শিমুলিয়া ঘাটে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে। ব্যবসা বাড়বে। কিন্তু চার দিনের ব্যবধানে সব পাল্টে গেছে। আগে যেখানে প্রতিদিন ৮০ হাজার থেকে ১ লাখ টাকা বিক্রি করতাম, সেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত মাত্র ১০ হাজার টাকা বিক্রি করেছি।’

স্বপ্ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক আবদুল মোতালেব মোল্লা বলেন, ‘আগে দিন-রাত আমাদের হোটেলে ক্রেতারা আসত। ২৪ ঘণ্টাই ধুম বেচাবিক্রি চলত। কিন্তু এখন ঘাট ফাঁকা, মানুষ নেই, তাই বিক্রিও নেই।’

গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত মাত্র এক হাজার টাকা বিক্রি করেছেন বলে জানিয়েছেন বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক সুমন হাসান। তিনি বলেন, হোটেলের শাটার খুললেই ভাড়া, বিদ্যুৎ বিল, শ্রমিক খরচসহ সব মিলিয়ে দৈনিক ১০ হাজার টাকা খরচ হয়। অথচ বিক্রি নেই। এ অবস্থা চলতে থাকলে ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাবে।

একই অবস্থা দেখা গেছে শিমুলিয়া ঘাটের নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আলিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টসহ ঘাটের ৩৫ থেকে ৪০টি খাবার হোটেল ও রেস্তোরাঁয়।

শিমুলিয়া ঘাটের সড়কে ছিল ১০০টির মতো ফলের দোকান। গতকাল বিকেলে মাত্র দুটি দোকান খোলা ছিল। এর মধ্যে একটির মালিক রিয়াদ হোসেন বলেন, প্রতিদিন একেকটি ফলের দোকানে ৭০ থেকে ৮০ হাজার টাকার ফল বিক্রি হতো। সেখানে গত মঙ্গলবার তিনি ১ হাজার ৬০০ ও গতকাল ১ হাজার ৫০০ টাকার ফল বিক্রি করেছেন। ফলের অন্য দোকানগুলো দেখিয়ে তিনি বলেন, বিক্রি না থাকায় আশপাশের দোকানিরা দোকান বন্ধ রেখেছেন। ফল কাঁচা পণ্য। বিক্রি না থাকলে নষ্ট হয়ে যাবে।

ঘাট এলাকার ব্যবসায়ীরা বলেন, এ ঘাটে খাবার হোটেল, রেস্তোরাঁ, চা-কফি, বিস্কুট, মুদি, ফল, হকারসহ বিভিন্ন শ্রেণির কয়েক হাজার মানুষের ব্যবসা ছিল। সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে ঘাটের আশপাশে পর্যটন এলাকা গড়ে তোলা গেলে ঘাটে লোকজনের আনাগোনা বাড়বে। তাহলে ঘুরে দাঁড়াতে পারবেন এ ব্যবসায়ীরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »