সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিশুর রোগ প্রতিরোধে যা করণীয়
প্রকাশ: ১২ জুলাই, ২০২১, ১২:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শিশুর রোগ প্রতিরোধে যা করণীয়

অনলাইন ডেস্ক ॥ মহামারি পরিস্থিতিতে শিশুর রোগ প্রতিরোধের জন্য বিশেষজ্ঞরা বিভিন্ন খাবারের কথা বলছেন। এর মধ্যে নিয়মিত ফলমূল ও শাক-সবজি খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।

শিশুকে রোগব্যাধি থেকে সুরক্ষিত রাখতে যে খাবার খাওয়ানো যায় সে সম্পর্কে আপনাকে জানাবো। চলুন জেনে নেওয়া যাক-

 

দই

মিষ্টি দই বলুন, আর টক দই বলুন- সব দইয়েই কিছু উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। যেগুলো শিশুর স্বাস্থ্যের জন্য ভালো। চলমান করোনা মহামারিতে নিয়মিত দই খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, দই সর্দি-কাশি থেকে রক্ষা করে। তবে অনেক শিশু টক দই খেতে চায় না। সেক্ষেত্রে দইয়ের সঙ্গে মধু মিশিয়ে নিতে পারেন।

 

ডিম

ভিটামিন, মিনারেল ও প্রোটিনসমৃদ্ধ খাবার ডিম। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এটি সহায়ক। সকালের নাশতা, দুপুরের খাবার কিংবা বিকেলের নাশতায় শিশুকে ডিম খেতে দিতে পারেন। বিশেষ করে ডিমের কুসুমে প্রচুর ফ্যাটি অ্যাসিড রয়েছে। এতে জিংক, সেলেনিয়াম, ভিটামিন-ডি ও ভিটামিন-ই রয়েছে।

 

 

বাদাম

শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন ধরনের বাদাম। আখরোট ও কাঠবাদামে রয়েছে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড। বাদাম ফুসফুসের রোগ ও হৃদরোগ থেকে শিশুকে সুরক্ষিত রাখে।

 

ফলমূল ও শাকসবজি

শিশুর রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর জন্য ফলমূল ও শাকসবজির বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলেন, শিশুকে সকাল ও বিকেলের নাশতায় ফলমূল এবং দুপুরের খাবারে শাকসবজি খেতে উৎসাহিত করতে হবে। কারণ নিয়মিত ফলমূল ও শাকসবজিতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »