সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শীতে হাঁটু ব্যথায় করণীয়
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ১১:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শীতে হাঁটু ব্যথায় করণীয়

ইংরেজীতে কবি জর্জ হারর্বাট বলেছেন, শীতে প্রত্যেক মাইল হয়ে যায় দ্বিগুণ । শীতে আমাদের জয়েন্ট মুভমেন্ট কমে যায় অনেকেই দীর্ঘ সময় এক পাশে শুয়ে থাকেন ফলে জয়েন্ট ব্যথা হয়।

এছাড়াও শীতে আমাদের ভাইটাল ওরগান হার্টকে গরম রাখার জন্য আমাদের শরীরের কাজ করে ফলে পেরিফিরাল বা প্রান্তীয় জয়েন্টগুলো অতি মাত্রায় ঠান্ডা হয়ে যায় এবং ব্যথা হয়।

হাঁটু ব্যথা নাই এমন পরিবার খুঁজে পাওয়া যাবে না। হাঁটু ব্যথা বললেই মনে হয় এইটা বয়স্ক লোকের অসুখ। কিন্ত আমি বলব না। হাঁটু ব্যথা অল্প বয়স্ক লোকের হতে পারে। অল্প বয়সের লোকদের যে ধরনের হাঁটু ব্যথা হয় সেইরকম হাঁটু ব্যথা বয়স্ক লোকদের সাধারণত হয় না।

বিভিন্ন বয়সে, বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হয়ে থাকে। যেমন: বয়স্ক লোকদের অস্টিওআর্থ্রাইটিস-এর কারণে বেশি হাঁটু ব্যথা হয়, কিন্তু অল্প বয়সের রোগীদের অস্টিওআর্থ্রাইটিস হয় না বললেই চলে। সেজন্য আমি হাঁটু ব্যথার রোগীদের জন্য প্রথমেই সঠিক ইতিহাস জেনে নেই। হাঁটুতে অনেক ধরনের স্ট্রাকচার আছে। চিকিৎসার আগে আমাকে অবশ্যই জেনে নিতে হবে অথবা পরীক্ষা করে বের করতে হবে তার কোন স্ট্রাকচারে অসুবিধা।

নিরাময়- নিয়মিত এক্সারসাইজ করুন (প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট)।এক্সারসাইজ আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা হাঁটু ব্যথা কমায়। নিয়মিত এক্সারসাইজ হাঁড়ের ডেনসিটি বাড়িয়ে জয়েন্ট রিলেটেড বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে। এছাড়াও ডিপ্রেশন কমিয়ে মানসিক প্রশান্তি এনে দেয়। অধিক ওজনের রোগীদের ক্ষেত্রে শরীরের ওজন কমাতে হবে।

ব্যথা বেশি থাকা অবস্থায় টয়লেটে হাইকোমড ব্যবহার করবেন কিন্তু সুস্থ হওয়ার পর স্বাভাবিক কোমড ব্যবহার করবেন। হাঁটু ব্যথার কারনে অনেকে চেয়ারে নামাজ পরে কিন্তু আমার ৪৩ বছরের অভিজ্ঞতায় এবং বিভিন্ন সময় রোগীরা বলেছেন হাঁটু ব্যথা কমানোর জন্য দীর্ঘদিন চেয়ারে নামাজ পরছি তবুও হাঁটু ব্যথা কমে না। তাই মাথায় রাখুন স্বাভাবিক ভাবে নামাজ পরার।

এক্সারসাইজ ইজ মেডিসিন ফোর টুডে এন্ড টুমোরো। ফিজিওথেরাপি পার্শ্বপতিক্রিয়া হীন যুগান্তকারী চিকিৎসা। ফিজিওথেরাপি ইজ মেডিসিন ফোর টুডে এন্ড টুমোরো।

ফিজিওথেরাপি চিকিৎসা যেমন- মেনুয়াল থেরাপি এবং অন্যান্য ইলেক্ট্রো থেরাপি, অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ফিজিওথেরাপি চিকিৎসকের তত্বাবধায়নে চিকিৎসা নিলে আরও দ্রুত উপকার হবে ইনশাআল্লাহ।

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ব্যথা নিরাময়ে কিছু প্রাকৃতিক ঔষধের কথা বলেছেন যেমনঃ মধু (ব্যথার স্থানে মধুর সাথে ভিনেগার মিশিয়ে মাখালে ব্যথা কমে), খেজুর, কালো জিরা, ওলিভ অয়েল, তরমুজ ইত্যাদি খাবার ব্যথা প্রতিরোধ করতে সাহায্য করে।এছাড়াও লাল আটার রুটি, লাল চালের ভাত খান, প্রচুর পানি খান।প্রতিদিন ৩০ মিনিট গাঁয়ে রোদ লাগান। ধূমপান বর্জন করুন।

খাদ্য তালিকায় ভিটামিন সি ও ওমেগা ৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার যেমন -সামদ্রিক মাছ, টুনা মাছ, বাদাম, ফ্লাকসসীড, যোগ করুণ। এগুলো শীতকালীন ব্যথা প্রতিরোধে সাহায্য করে।

আমার এই ছোট লেখার মাধ্যেমে ধারণা দিতে চেষ্টা করেছি যে, আপনার যদি এইরকম হাঁটুর কষ্ট হয় তাহলে আপনি কি ধরনের চিকিৎসা করবেন। আপনার হাঁটুর যত্ন নিন, সুস্থ জীবন-যাপন করুন।

শীতে নিয়মিত এক্সারসাইজ করুন, সুস্থ থাকুন, হাঁটু ব্যথা মুক্ত থাকুন। যারা হাঁটুর অসুস্থায় বা ব্যথায় ভুগছেন তারা নিকটস্থ মাস্কুলোস্কেলিটাল ডিসর্ডার বিশেষজ্ঞের পরামর্শ নেন।

প্রফেসর আলতাফ সরকার, মাস্কুলোস্কেলিটাল ডিজঅর্ডারস বিশেষজ্ঞ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »