সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শুধু কমলায় নয় এর বীজেও রয়েছে উপকারিতা!
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ৬:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শুধু কমলায় নয় এর বীজেও রয়েছে উপকারিতা!

ফল খেয়ে এর বীজ সাধারণত ফেলেই দেওয়া হয়, তাই না। ঠিক সেভাবেই কমলা খেয়েও তার বীজ ফেলে দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু যদি জানতে পারেন যে এর বীজে রয়েছে দারুণ উপকার! তাহলেও কি ফেলে দেবেন, মনে হয় না। কমলাকে বলা হয় শতগুণে সমৃদ্ধ ফল। এতে রয়েছে ভিটামিন-সি, ভিটামিন-এ, ফ্ল্যাভনয়েড, অ্যান্টি-অক্সিডেন্ট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম ও ডায়েটারি ফাইবার। শরীরের যত্ন নিতে এ ফলের পাশাপাশি এর বীজেও রয়েছে বিভিন্ন উপকারিতা।

শীতকালে সর্দিকাশি, জ্বর লেগেই রয়েছে। কমলার বীজ শীতকালীন সংক্রমণ ঠেকাতে পারে। এতে রয়েছে ভিটামিন সি, ফাইবারের মতো প্রয়োজনীয় উপাদান। যা রোগের সঙ্গে লড়াই করার শক্তি জোগায় শরীরে।

শরীরের ক্লান্তি কাটাতে কমলার বীজ খুব উপকারী। এই বীজে রয়েছে পালমিটিক, ওলেইক, লিনোলেইক ‍অ‍্যাসিড। এই বীজ শরীরের প্রতিটি কোষ সচল রাখতে সাহায‍্য করে।

কমলাতেতো বটেই, এর বীজেও রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। শরীরে জমে থাকা যাবতীয় দূষিত পদার্থ বাইরে বের করে দিতে পারে এই বীজ। কমলার বীজের গুঁড়া গরম পানিতে মিশিয়ে খেলে দ্রুত ওজন কমে।

শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি রূপচর্চাতেও কাজে লাগে এই বীজ। শীতকালে চুল এমনিতেই রুক্ষ হয়ে পড়ে। খুশকির সমস্যাও হয় এই সময়ে। চুলের যত্ন নিতে তাই কমলার বীজ শুকিয়ে গুঁড়া করে তেলে মিশিয়ে নিন। তেল মাথায় মেখে কিছুক্ষণ রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।

ব্রণ, দাগছোপ, র‌্যাশ-ত্বকের সমস্যার শেষ নেই। শীতকালে যেন আরও বেড়ে যায়। কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন নতুন নয়। খোসা ছাড়াও এই ফলের বীজও কিন্তু দারুণ উপকারী। কমলা বেটে নিয়ে তার নির্যাস ব্রণের উপরে লাগান। কয়েকদিন ধরে এর ব্যবহারে ত্বকের দাগ কমে যাবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »