সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শেবাচিম হাসপাতালের রোগীর স্বজনদের সুবিধার্থে গড়ে তোলা হচ্ছে মাল্টিপারপাস ভবন
প্রকাশ: ২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শেবাচিম হাসপাতালের রোগীর স্বজনদের সুবিধার্থে গড়ে তোলা হচ্ছে মাল্টিপারপাস ভবন

বাসস: হাসপাতালে রোগীর স্বজনদের থাকা-খাওয়ার সুবিধার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ ক্যাম্পাসে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে মাল্টিপারপাস ভবন। ইতিমধ্যেই নির্মাণ প্রকল্পের কাজ প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল (এইচইডি)-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ৭০ একর আয়তনের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে গড়ে তোলা হচ্ছে অপূর্ব নান্দনিক এই মাল্টিপারপাস ভবনটি। প্রায় ৮৩ ফুট দীর্ঘ এবং ৫৫ ফুট প্রস্তের মাল্টিপারপাস ভবনটি নির্মাণ করা হচ্ছে মেডিকেল কলেজ একাডেমিক ভবন সংলগ্ন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ তলা বিশিষ্ট পাল্টিপারপাস ভবনটি নির্মাণ প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৯ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকা। নির্মানাধীন ৫ তলা এই ভবনটিতে থাকছে সর্বাধুনিক প্রযুক্তির পুরুষ ও মহিলা ডরমেটরি, জিমনেশিয়াম, স্যুট, পার্কিং, গার্ডেনিং, আধুনিক ফার্মেসি ও ক্যান্টিন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল (এইচইডি)-এর নির্বাহী প্রকৌশলী মো. ইসহাক মিয়া জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে মাল্টিপারপাস ভবন নির্মাণ প্রকল্পটি বাংলাদেশ সরকারের উন্নয়নখাত থেকে ব্যয় করা হচ্ছে। প্রকল্পটি বাস্তাবায়ন করছে বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল (এইচইডি)। আশা করা যায় প্রকল্পটি আগামী ডিসেম্বর নাগাদ সম্পন্ন করা যাবে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, রোগীর স্বজনদের থাকা-খাওয়ার সুবিধার জন্য হাসপাতাল সংলগ্ন কলেজ ক্যাম্পাস এলাকায় মাল্টিপারপাস ভবনটি নির্মাণ করা হচ্ছে। এতে রোগীর স্বজনরা সহজে ওষুধ প্রাপ্তিসহ নানা সুবিধা ভোগ করবেন। মাল্টিপারপাস ভবনটির ৫ম তলাতে একটি অতিথিশালাও নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ’র অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্ঠার ফলে দিন-দিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজটিকে আধুনিক থেকে আধুনিকতর করা হচ্ছে।
তিনি বলেন, আধুনিক নির্মাণ শৈলী মাল্টিপারপাস ভবনটি নির্মাণে গুণগতমানের ক্ষেত্রে কোন প্রকার আপোষ করা হবে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »