গত বছর কার্তিক আরিয়ান-কৃতি শ্যানন অভিনীত ‘শেহজাদা’ সিনেমা ঘোষণার পর থেকেই বেশ কৌতুহল তৈরি হয়েছে। যে কারণে আল্লু অর্জুন অভিনীত এই তেলেগু সিনেমাটির কাজও শুরু হয় ঘোষণার পরপরই। হিন্দি এই রিমেকে কৃতি-আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রনিত রায় ও মনীষা কৈরালা। এবার সিনেমাটির শুটিং শেষ হওয়ার খবর দিয়ে ভক্তদের মন ভালো করে দিলেন কৃতি নিজেই।
আসছে ফেব্রুয়ারিতে মুক্তি প্রতীক্ষিত এই সিনেমাটির শুটিং শেষ হওয়ার খবরটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কৃতি।
সেখানে তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘অবশেষে প্যাকআপ। শেহজাদা বরাবরের মতো সুখ-দুঃখের অনুভূতি। তবে দুঃখের সময়গুলোও আমরা সুন্দরভাবে শেষ করতে পেরেছি। আমরা খুব খুশি, কারণ শিগগিরই শেহজাদা আপনাদের সবার সাথে ভাগ করে নিতে পারব! আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছি। সঙ্গে থাকুন।’
তিনিও লিখেছেন, ‘আমি এই দুর্দান্ত পরিবারের সাথে কাজ করতে পেরেছি! পুরো টিমের সাথে কাজ করতে এমন একজন শ্রদ্ধাশীল এবং আন্তরিক ব্যক্তি হওয়ার জন্য নির্মাতাসহ সবাইকে ধন্যবাদ।’
কার্তিকও কৃতির পোস্টে সহমত পোষণ করেছেন। এদিকে এই সিনেমাটি ছাড়াও বেশ কয়েকটি সিনেমা চলতি বছরে পর্দায় আসছে কৃতির। প্রতিটির সিনেমা যেমন আলোচনায় রয়েছে তেমনি ভিন্ন ভিন্ন কৃতির দেখা মিলবে সিনেমাগুলোতে। অনেকেই তাই ধারণা করছেন চলতি বছর বলিউডে নিজের অবস্থান আরও পোক্ত হবে তার।








ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর
সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা
নেতানিয়াহুকে হটাতে নেসেটে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োগের প্রস্তুতি আইজেনকটের
‘আলোর পথে ফিরতে’ আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী
মিরপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার পরিকল্পনা, ২৯ জন আটক
রামলীলায় লাখো জনতার সমাবেশে ইন্ডিয়া জোটের বার্তা, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে
পোশাক শ্রমিকদের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করুন
ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার
চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে যুক্তরাষ্ট্রের এত তাড়া কেন, প্রতিযোগিতায় রাশিয়া–চীনও
এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে
নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী
কমনীয় কমলাঘণ্টি ফুল
মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল
গ্রামবাসীর পাশে প্রধানমন্ত্রী, খেলার মাঠের জমি কিনতে সরকার দিচ্ছে সাড়ে ৪ কোটি টাকা
ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান