ক্যারিয়ারে খুব কম সিনেমা দিয়েই ভক্তদের মুগ্ধ করেছেন অভিনেত্রী পরিনীতি চোপড়া। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো সম্পূর্ণ অ্যাকশন অবতারে পর্দায় আসছেন তিনি। ‘কোড নেম তিরাঙ্গা’ শিরোনামের এই সিনেমাটিতে একজন কপের চরিত্রে অভিনয় করছেন পরিনীতি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটি ট্রিজার। আর এতেই নেটদুনিয়ায় ঝড় বয়ে যাচ্ছে। ট্রিজ়ারে পরিনীতির ভিন্নরূপি উপস্থিতি দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
ভক্তদের প্রশংসায় উচ্ছ্বসিত এই অভিনেত্রী গণমাধ্যমে বলেন, ‘অভিনেত্রী হিসেবে আমি খুবই সৌভাগ্যবান, কারণ আমার ক্যারিয়ারে অনেকগুলো প্রথম হয়েছে। আমি সবসময়ই অ্যাকশন অবতারে পর্দায় হাজির হতে চেয়েছি। কিন্তু সেই সুযোগ পাইনি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। এই সিনেমাটির গল্প শোনার পরই মনে হয়েছিল, নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে এর চেয়ে ভালো সিনেমা আর হতে পারে না । চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে অভিনয় করার। আমি রোমাঞ্চিত, ক্যারিয়ারের ১১ তম বছরে প্রথমবারের মতো অ্যাকশন সিনেমায় অভিনয় করলাম । সিনেমাটির ট্রিজার থেকে দর্শকদের যে প্রতিক্রিয়া পাচ্ছি তাতে আমি সত্যি মুগ্ধ । পর্দায় আমি কোন রূপে আসছি ট্রিজার তার আভাস মাত্র । মনে হচ্ছে কষ্ট সার্থক হতে যাচ্ছে।’
পরিনীতি আরও বলেন, ‘অভিনেত্রী যোগ করেছেন, প্রথমবারের মতো একজন এজেন্টের চরিত্রে অভিনয় করলাম। ছোটবেলায় ভাবতাম বড় হয়ে দেশের একজন এজেন্ট হবো। তখন খেলনা বন্দুক নিয়ে এজেন্টের ভাব নিতাম। নিজেকে ভারতের সেরা এজেন্ট মনে করতাম। এই সিনেমাটি দিয়ে শৈশবের স্বপ্ন পূরণ হচ্ছে। সিনেমাটির শুটিংয়ে সেই তাড়না অনুভব করেছি। আমার বিশ্বাস দর্শকরা সিনেমাটি ভালোবেসেই গ্রহণ করবেন।’

উল্লেখ্য, রিভু দাসগুপ্ত পরিচালিত এই সিনেমাটি আগামী ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।







সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি
বিলেতের বুকে চট্টগ্রাম উৎসব, সম্মাননা পেলেন গুণীজনেরা
তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী
নিজের চেহারা ও কণ্ঠস্বর দিয়ে এআই অ্যাভাটার তৈরির সুযোগ জেমিনাইয়ে
এবার এজেআর কুরিয়ার সার্ভিসের পল্লবী কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ
ঢাকায় জন্ম নেওয়া এই নির্মাতাকে কতটা চেনেন
তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়বে: ভিওনের সিইও কান তেরজিওগ্লো
যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া
জেলহত্যা দিবস আজ
আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৬)
গাজীপুরে পোশাকশ্রমিকদের ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১২ কারখানায় ছুটি
আমির, আসিফ, বাট: তিন পাকিস্তানি ক্রিকেটারের পতন ও এক কলঙ্কিত অধ্যায়ের ১৫ বছর
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামান
জাতিসংঘের মহাসচিব পদে একজন নারীর প্রার্থিতা এবং একটি পুরোনো পরীক্ষা
বিন্দুর আবর্তে
৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, ১ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে সার্ভেয়ার
৬৭ হাজার টাকা নিয়ে শহরে এসেছিলেন, এখন ২০ কোটি টাকার মালিক