● ●


শ্যামনগরে ভারতের প্রধানমন্ত্রী আসবেন, পরিদর্শনে ডিজিএফআই বিভাগীয় প্রধান
প্রকাশ: ৮ মার্চ, ২০২১, ৮:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ভারতের প্রধানমন্ত্রী আসবেন, পরিদর্শনে ডিজিএফআই বিভাগীয় প্রধান
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগরে আসবেন ।  তিনি, শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী নামক একটি কালী মন্দির পরিদর্শন করবেন।

সেই উপলক্ষে খুলনা বিভাগীয় ডিজিএফআই প্রধান কর্নেল মোঃ নাহিদুজ্জামান শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের আলোচিত কালী মন্দির সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন।”

“এ-সময় সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন , ডিজিএফআই বিভাগীয় প্রধানকে যশোরেশ্বরী কালী মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকা এবং হেলিকপ্টার নামার জন্য ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠ সহ বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান ও কালী মন্দির সম্পর্কে অবগত করেন এবং ঘুরে ঘুরে দেখান।

এসময় খুলনা বিভাগীয় ডিজিএফআই প্রধান কর্নেল মোঃ নাহিদুজ্জামান কালী মন্দির সংলগ্ন এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর করে সাজানোর জন্য এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখভাল করার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন। পরিদর্শন কালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের সাথে কথা বলেন”। “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে স্থানীয় জনগণ শ্যামনগরের মাটিতে এই প্রথম কোন ভিন্ন দেশের প্রধানমন্ত্রীর আগমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক নজর দেখার জন্য আগ্রহ চিত্তে অপেক্ষা করছে বলে জানান”।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »