শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা, আটক- ৪
প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৩, ৩:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

রাজাপুরে সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কুপিয়ে হত্যা, আটক- ৪

রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে আব্দুর রব হাওলাদার এবং বেলায়েত হোসেন নামের দু’জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। হামলার পর ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। নিহতরা দু’জন একে অপরের সম্পর্কে চাচা-ভাতিজা। সোমবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যাকান্ডের তথ্য নিশ্চিত করে পুলিশ জানিয়েছেন, ‘খুন হওয়া ৬২ বছর বয়সী আব্দুর রব হাওলাদার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাট গ্রামের মৃত মফেজ উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। নিহত অপরজনের নাম মো. বেলায়েত হোসেন। তিনি রব হাওলাদারের ভাতিজা। ৫৬ বছর বয়সী বেলায়েত’র বাবার নাম মকবুল হোসেন হাওলাদার। তিনি রাজধানীর মিরপুর-১০ নম্বর সেক্টর এলাকায় একটি পোষাক কারখানায় চাকুরী করেন। গেলো সপ্তাহে ঈদ করতে ছুটিতে বাড়ি এসেছেন।’

নিহতদের বিষয়ে ঐ গ্রামের অনেকেই বলেছেন, ‘খুন হওয়া রব হাওলাদার একাধিকবার ইউপি সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।

চাচারম রবের সাথে খুন হওয়া ভাতিজা বেলায়েত পুলিশ ও স্থানীয়রা ধারনা করছেন চাচার খুনীদের চিনে ফেলায় ভাতিজা বেলায়েতকেও মেরে ফেলেছে খুনিরা।

সোমবার (২৪ এপ্রিল) রব হাওলাদার এবং তার ভাতিজা বেলায়েত খুনের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা। এসব বাহীনির উদ্ধর্তন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর পুলিশ রক্তাক্ত দুজনকে নিথর অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঐসময়ে সেখানকার জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন। এতথ্য জানিয়েছেন রাজাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায়। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। একই সাথে আইনগত সকল ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ওসি।’

ঘটনার পর মোল্লারহাট নামক এলাকা থেকে সন্দেহ ভাজন ১৯ বছর বয়সী আসাদ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পুলিশ জানায় আসাদের বাড়ি খুলনার দৌললতপুর রেলগেট এলাকায়। তার বাবার নাম ইমন হোসেন হাওলাদার। এছারা খুনের ঘটনাস্থল জগইরহাট এলাকার মৃত দলিল উদ্দিনের ছেলে শাহজাহান, আব্দুস সত্তার এর ছেলে মিজান এবং মো. খাদেম হোসেন’র এর ছেলে সজল হোসেনকে রাতেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

খুনের ঘটনা যারা দেখেছেন তাদের বরাত দিয়ে নিহত আব্দুর রব হাওলাদারের ভাগ্নে মো. নাসির উদ্দিন বলেন, ‘চাচা-ভাতিজা একসাথে বাড়ি ফিরছিলেন রাস্তায় ওৎ পেতে থাকা ১৪/১৫ জন লোক তাদের পথ আগলে দাঁড়ায়। এবং কুপিয়ে হত্যা করে চলে চায়।

এব্যাপারে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ডাবল মার্ডার হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কিছু নাম পেয়েছি। চাচা-ভাতিজা দুজন খুনের ঘটনায় গ্রেফতারকৃত ৪ জনের ৩ জনেই খুনের সাথে সরাসরি জড়িতে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ খুনের ঘটনার সাথে জড়িত কেহই ছাড় পাবে না, সকলকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।
স্থানীয় লোকজন ওসি পুলককে প্রত্যাহারের দাবী জানিয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »