সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে কোটি কোটি টাকা!
প্রকাশ: ১১ জুলাই, ২০২২, ২:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে কোটি কোটি টাকা!

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে গত শুক্রবারই নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছিলেন। শনিবার তার পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতির বাসবভনে ঢুকে পড়েন প্রতিবাদীরা। সেই ঘটনার নানা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

কাউকে রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে রান্না করতে দেখা যায়, আবার অনেককে রাষ্ট্রপতি ভবনের সুইমিং পুলে ঝাঁপাতে দেখা যায়। এই আবহে রবিবার স্থানীয় একটি সংবাদমাধ্যমে দাবি করা হল যে, বিক্ষোভকারীরা নাকি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনে কয়েক মিলিয়ন রুপি খুঁজে পেয়েছেন।

শনিবার সকালে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষের সরকারি বাসভবনে চড়াও হয় বিক্ষোভকারীরা। রিপোর্ট অনুযায়ী, সেখানে কয়েক মিলিয়ন রুপিও খুঁজে পান তারা। উদ্ধার হওয়া লক্ষাধিক টাকা নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন তারা।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদে খুঁজে পাওয়া টাকাগুলো গুনছে।

এদিকে মনে করা হচ্ছে শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি জাহাজে করে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি আগামী বুধবার পদত্যাগ করবেন বলেও জানা গিয়েছে। এমনটাই দাবি করেছেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ার্ধেনা।

গতকালই প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পদত্যাগ করে নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এর আগেই রনিল বিক্রমাসিংহের বাসভবনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এরপর পদত্যাগ করেন রনিল।

এর আগে গত মে মাসে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন গোতাবায়ার ভাই মাহিন্দা রাজাপাক্ষে। একসময় তামিলদের সঙ্গে গৃহযুদ্ধে বিজয়ের জন্য এই দুই রাজাপাক্ষে ভাইকে শ্রীলঙ্কায় বীর হিসেবে সম্মান করা হত। কিন্তু এখন তাদেরকে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করা হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »