মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২২, ৭:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবক গ্রেফতার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) শ্লীলতাহানির অভিযোগে আমির হোসেন নামে এক সন্তানের জনককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে ওই স্কুলছাত্রীর বাবার করা মামলায় পুলিশ ওই রাতেই অভিযুক্ত আমিরকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কলাপাড়া থানার এসআই তৈয়বুর রহমান জানান, রোববার সন্ধ্যায় মাছুয়াখালী গ্রামের ওই স্কুলছাত্রী মাঠে তাদের গরু খুঁজছিল।

এ সময় আমির হোসেন তাদের গরুটি পাশের একটি মাঠে আছে জানায়। এ সময় সরল বিশ্বাসে ওই ছাত্রী তার সঙ্গে ওই স্থানে গেলে তাকে একটি ঘরে নিয়ে জোরপূর্বক শ্লীলতাহানি করে।

এ সময় শিশুটি চিৎকার দিলে আমির হোসেন দৌড়ে পালিয়ে যায়। পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা রোববার মধ্যরাতে (১৭ অক্টোবর) কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় আমির হোসেনকে প্রধান আসামি করে মামলা করেন। ওই রাতেই তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »