সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সদস্যদের অনাস্থা,পটুয়াখালী বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সদস্যদের অনাস্থা,পটুয়াখালী বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

পটুয়াখালী সদরের বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার বিভাগ। তাঁর বিরুদ্ধে ইউপি সদস্যদের আনা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং ইউপি সদস্যদের অনাস্থায় পদটি শূন্য ঘোষণা করা হয়। তবে এর বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।

পটুয়াখলী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রজ্ঞাপনে বলা হয়, পটুয়াখালী সদরের বদরপুর ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা; ট্যাক্সের চার লাখ ৭২ হাজার ২৭০ টাকা আদায়ে রেজিস্ট্রার ও ক্যাশ বইয়ের সঙ্গে মিল না থাকা; গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা; ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও অসহযোগিতা; ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা; ইউপি সচিবকে দৈনদিন কার্যক্রম করতে না দেওয়ার অভিযোগ তদন্তে সত্যতা প্রমাণিত হয়েছে। এ ছাড়া ইউপির ১১ জন সদস্যের অনাস্থা প্রস্তাবে সরেজমিন আলোচনায়ও অভিযোগের সত্যতা মিলেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পটুয়াখালীর জেলা প্রশাসক অনাস্থা প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠান। প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হয় এবং জনস্বার্থে বদরপুর ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার পদটি একই আইনের ৩৫ (১) (চ) ধারা অনুযায়ী শূন্য ঘোষণা করা হয়।

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৫ (২) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়া বলেন, ‘আসলে আমার সচিব সরাসরি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। তাই তাঁরা এই অভিযোগ গ্রহণ করেছেন। একজন সরকারি কর্মচারী আমার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন না। আমি এর বিরুদ্ধে আপিল করব।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »