● ●


সব সময় ভালো থাকার অভিনয় করছেন না তো: মন খারাপকেও জায়গা দিতে বলছেন লাস্ট স্টোরিজ থ্রি অভিনেত্রী রাধিকা মদন
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সব সময় ভালো থাকার অভিনয় করছেন না তো: মন খারাপকেও জায়গা দিতে বলছেন লাস্ট স্টোরিজ থ্রি অভিনেত্রী রাধিকা মদন

মন খারাপ হলেই ইতিবাচক চিন্তার আশ্রয় নিই আমরা। কষ্ট ভুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সব সময় ভালো থাকার চেষ্টা করতে গিয়ে নিজের অনুভূতিকেই কি অস্বীকার করছি?

‘লাস্ট স্টোরিজ থ্রি’ অভিনেত্রী রাধিকা মদনের মতে, কখনো কখনো দিশা হারানো, অনিশ্চয়তায় থাকা কিংবা আবেগের টানাপোড়েনে ভোগাও স্বাভাবিক। সব অনুভূতিকে বদলে ফেলার চেষ্টা না করে সেগুলোকে বুঝতে শেখাও নিজের যত্নের অংশ।

রাধিকা জানিয়েছেন, একটা সময় তাঁর মনে হতো, কোনো নেতিবাচক চিন্তা মাথায় এলেই তার বিপরীতে দশটি ইতিবাচক চিন্তা আনতে হবে। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, এতে যেসব ঘটনা তাঁকে কষ্ট দিচ্ছিল, সেগুলো নিয়ে ভাবার সুযোগ কমে যাচ্ছিল। নিজের দুঃখকে স্বীকার না করে ইতিবাচক চিন্তা দিয়ে ঢেকে রাখছিলেন তিনি।

একপর্যায়ে নিজের থেরাপিস্টের কাছ থেকে রাধিকা উপলব্ধি করেন, সব আবেগকে স্বীকার করা জরুরি। সেগুলোকে ভালো বা খারাপ বলে বিচার না করে বোঝার চেষ্টা করতে হবে।

মুম্বাইয়ের সেন্তিয়ে ওয়েলনেসের প্রতিষ্ঠাতা ও মনোবিজ্ঞানী ডা. রিম্পা সরকারের মতে, নিজের অনুভূতিকে বিচার না করে স্বীকার করা মানে হলো, ‘আমার মন খারাপ’ কিংবা ‘আমি রেগে আছি’এ কথা বলতে পারা, নিজেকে দোষ না দিয়ে।

কোনো আবেগ আমাদের অভিজ্ঞতা সম্পর্কে ধারণা দিতে পারে, কিন্তু সেই আবেগের বশে সঙ্গে সঙ্গে কিছু করতে হবে, এমন নয়। যেমন, রাগ অনুভব করা আর রাগের বশে কাউকে আঘাত করা এক বিষয় নয়।

মন খারাপ হলে তাই কিছুক্ষণ থেমে নিজেকে প্রশ্ন করা উচিত, ঠিক কী অনুভব করছি? দুঃখ, ভয়, হতাশা, নাকি একাকিত্ব? অনুভূতিটিকে চিহ্নিত করে কিছুটা সময় দেওয়া নিজের মানসিক অবস্থা বুঝতে সাহায্য করতে পারে। তবে এতে সব সমস্যার সমাধান হবে, এমন নিশ্চয়তা নেই।

কর্মক্ষেত্র, সম্পর্ক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এমনভাবে থাকতে চান, যেন সবকিছু ঠিক আছে। কিন্তু ভেতরে কষ্ট থাকলেও বাইরে স্বাভাবিক থাকার চাপ নিজের অনুভূতিকে উপেক্ষা করার কারণ হতে পারে।

মনোবিজ্ঞানী রিম্পা সরকারের মতে, আবেগের দিক থেকে এলোমেলো বোধ করার অনুমতি নিজেকে দিলে সব সময় ভালো থাকার অভিনয় করার চাপ কমতে পারে। ইতিবাচক চিন্তা অবশ্যই উপকারী হতে পারে, কিন্তু সেটিই একমাত্র গ্রহণযোগ্য অনুভূতি নয়। দুঃখ, রাগ ও হতাশাও মানুষের স্বাভাবিক আবেগ।

এসব অনুভূতি দীর্ঘদিন স্থায়ী হলে, দৈনন্দিন জীবন ব্যাহত করলে কিংবা সামলানো কঠিন হয়ে উঠলে পেশাদার সহায়তা নেওয়া জরুরি।

সম্পর্কে আঘাত পেলে অনেক সময় দ্রুত ক্ষমা করে দিতে বলা হয়। কিন্তু অন্যের আচরণের কারণ বোঝা মানেই সেটিকে সমর্থন করা নয়। রিম্পা সরকারের মতে, কষ্টের অনুভূতিকে যথেষ্টভাবে বুঝে নেওয়ার পর কখনো কখনো ক্ষমা করা সহজ হতে পারে।

তবে ক্ষমা করা বাধ্যতামূলক নয়। নিজের নিরাপত্তা, ব্যক্তিগত সীমারেখা ও মানসিক স্বস্তিকেও গুরুত্ব দিতে হবে।

সব সময় শক্ত থাকতে হবে কিংবা প্রতিটি কষ্ট থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে, নিজের ওপর এমন প্রত্যাশা চাপিয়ে দেওয়া প্রয়োজন নেই। রাধিকা মদনের অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, মন খারাপকে অস্বীকার না করে বোঝার চেষ্টা করাও নিজের যত্নের অংশ।নিজেকে ভালো রাখার অর্থ সব সময় ভালো থাকা নয়। বরং কঠিন অনুভূতিগুলোকে স্বীকার করা, নিজের প্রতি সদয় থাকা এবং প্রয়োজন হলে সাহায্য চাওয়ার সাহস রাখাই মানসিক সুস্থতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »