শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সমাবেশের মাঠ প্রস্তুত করতেও লড়তে হচ্ছে বিএনপির
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২২, ৫:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সমাবেশের মাঠ প্রস্তুত করতেও লড়তে হচ্ছে বিএনপির

নূরে আলম জিকু
বরিশাল শহরের পূর্বপাশ দিয়ে উত্তর-দক্ষিণে বয়ে গেছে কীর্তনখোলা নদী। নদীর পাশেই গাছ-গাছালি ঘেরা বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক)। সড়কের পাশে ৫৫০ ফুট দৈর্ঘ্য ও ৪৫০ ফুট প্রস্থের এই উদ্যানেই বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। উদ্যানের চারদিকে ওয়াকওয়ে, বসার ছাউনি। মধ্যবর্তীস্থানে একটি হ্যালিপ্যাড, খেলার মাঠ। প্রধান সড়কের পাশেই একটি হ্রদ। সেখানে ফুটেছে শত শত লাল রংয়ের শাপলা। হ্রদের উপর ঠিক মধ্যবর্তীস্থানে বঙ্গবন্ধু ম্যুর‍্যাল। সেখানে রয়েছে ৪টি সিঁড়ি। এই সিঁড়ি বেয়ে অনায়াসে মাঠে প্রবেশ করছেন মানুষ ।
বিজ্ঞাপন
পার্কের উত্তর প্রান্তে রয়েছে একটি মুক্ত মঞ্চ । পার্কের পশ্চিম পাশে ডিসি লেক। দিনের বেশিভাগ সময় এই লেকের পাশে থাকে মানুষের আড্ডা। তবে মুক্ত মঞ্চ ব্যবহারের সুযোগ পায়নি বিএনপি। সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হচ্ছে মাঠের পশ্চিম প্রান্তে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু উদ্যান ঘুরে দেখা যায়-পুরো মাঠে বড় বড় ঘাস। পানি ও কর্দমাক্ত মাটি। মাঠের পূর্বপান্তে জগ-টিউবয়েল দিয়ে পানি সরিয়ে নেয়া হচ্ছে। মাঠে ট্রাক ভর্তি বালি ফেলা হচ্ছে। সমাবেশের আয়োজকরা জানান, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ৯০ ট্রাক বালি ফেলা হয়েছে। শুক্রবার সকালে পুরোমাঠে বালি ফেলা হবে। এজন্য ১৩০ ট্রাক বালি ফেলে মাঠ প্রস্তত করা হবে। আগামী ৭ই নভেম্বর সরকারের একটি বাহিনীর অনুষ্ঠান হবে মুক্ত মঞ্চের সামনে এজন্য সেখানে বাঁশ টানিয়ে রাখা হয়েছে। ৩ দিক দিয়ে মাঠে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে।

জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারাদেশে নেতাকর্মী হত্যা, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে আগামীকাল দুপুর ২টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি চলছে পুরোদমে। গণপরিবহন ও তিন চাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সমাবেশে আসা নেতাকর্মীরা। শুক্রবার সকাল পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। বঙ্গবন্ধু উদ্যান এর চারপাশ পোস্টার ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »