শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারি কনডম দিয়ে বিজয় দিবসের সজ্জা, তদন্তে কমিটি
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সরকারি কনডম দিয়ে বিজয় দিবসের সজ্জা, তদন্তে কমিটি

শরীয়তপুর প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সদর হাসপাতালের সাজসজ্জায় বেলুনের পরিবর্তে ব্যবহার করা হয় কনডম। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচিত হয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় শনিবার হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ রেজাউল করিমকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে শরীয়তপুর সদর হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভিন্ন কক্ষ, করিডর, বারান্দায় সৌন্দর্য বৃদ্ধির নির্দেশ দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবাহান। কথা ছিল হাসপাতালের প্রধান ফটক ও জরুরি বিভাগের পুরো কক্ষে ফুল ও বেলুন দিয়ে সাজানো হবে। কিন্তু হাসপাতালের বিভিন্ন স্থানের রঙিন বেলুনের পাশাপাশি সরকারি জন্মনিয়ন্ত্রণ উপকরণ (কনডম) ব্যবহার করা হয়।

সৌন্দর্য বৃদ্ধির নামে হাসপাতালের এমন কাণ্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্তরের মানুষ।

বাংলাদেশ মানবাধিকার কমিশন, শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাসুদুর রহমান বলেন, ‘আমরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সর্বোচ্চ সম্মান দিয়ে থাকি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এমন কাজ কোনোভাবেই কাম্য নয়। ’

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার বলেন, ‘বিজয় দিবসে হাসপাতাল কর্তৃপক্ষের ওই কর্মকাণ্ডে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। এ ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। ’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সোবাহান বলেন, ‘প্রথমেই এ ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দায়িত্বরত একজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। চার সদস্য কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই জড়িতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »