শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর সম্ভাবনা
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর সম্ভাবনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর সম্ভাবনা
শিক্ষার্থীদের খিচুড়ি দেওয়া হবে নাকি উচ্চ শক্তি ও পুষ্টিসমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট সরবরাহ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

সরকার আগামী জুলাই থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং প্রোগ্রাম চালুর পরিকল্পনা করছে। এই কর্মসূচি শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বাড়াতে ও বিদ্যালয় থেকে ঝরে পড়া কমাতে সহায়তা করবে।

মিড-ডে মিল শিশুদের স্কুলেই তাদের দৈনিক ক্যালোরি চাহিদার অন্তত ৩০ শতাংশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, মন্ত্রণালয় চলতি মাসেই মিড-ডে মিল কর্মসূচির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করবে এবং আগামী মাসে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন শুরু করবে।

গতকাল মঙ্গলবার প্রতিমন্ত্রী জাকির হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আশাবাদী যে জুলাইয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি শুরু হবে।’

দেশের ১০৪ উপজেলার দারিদ্র্যপীড়িত এলাকার শিক্ষার্থীদের জন্য স্কুল মিল কর্মসূচি থাকলেও তা গত বছরের জুনে শেষ হয়।

এই কর্মসূচি শেষ হওয়ার আগেই ২০২০ সালের আগস্টে ৬৫ হাজার ৫৬৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪১ লাখ শিক্ষার্থীকে ৫ বছর খাবার দেওয়া অব্যাহত রাখার জন্য ১৭ হাজার ২৯০ কোটি টাকার কর্মসূচি প্রস্তুত করে মন্ত্রণালয়।

এই কর্মসূচিতে খিচুড়িসহ অন্যান্য মিড-ডে মিল সরবরাহ ও প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য কর্মকর্তাদের বিদেশে পাঠানোর বিধান থাকায় এটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।

২০২১ সালের জুনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই প্রকল্পের অনুমোদন দিতে অস্বীকার করে।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সে সময় বলেছিলেন, ‘এ প্রকল্প অনুমোদন পায়নি। কারণ, প্রধানমন্ত্রী এর কাঠামো (মোডাস অপারেন্ডি) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি জানান, স্কুলে খিচুড়ি রান্না হলে পড়ালেখার পরিবেশ বিঘ্নিত হতে পারে।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রকল্প পরিকল্পনা সংস্কারের নির্দেশ দেন।

এছাড়াও, এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়নি বলেও গতকাল জানান সচিব ফরিদ।

পরিকল্পনা কমিশনের নীতিমালা অনুসারে, ৫০ কোটি বা তার চেয়ে বেশি মূল্যমানের কোনো উন্নয়ন প্রকল্প শুরুর আগে এর সম্ভাব্যতা যাচাই করা আবশ্যক।

ফরিদ আহমেদ জানান, শিক্ষার্থীদের খিচুড়ি দেওয়া হবে নাকি উচ্চ শক্তি ও পুষ্টিসমৃদ্ধ ফর্টিফাইড বিস্কুট সরবরাহ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি।

‘ফল, ডিম বা সমুচা দেওয়ারও প্রস্তাব আছে। শিগগির বিষয়টি চূড়ান্ত করবো’, যোগ করেন তিনি।

কর্মকর্তারা যত দ্রুত সম্ভব নতুন ডিপিপি শেষ করার চেষ্টা করছেন এবং প্রকল্পের খরচ ২০২০ সালে প্রস্তাবিত খরচের চেয়ে কম হতে পারে।

ফরিদ আহমেদ বলেন, সরকার দারিদ্র্যপীড়িত এলাকার স্কুলগুলোয় অন্তত দুপুরের খাবার চালু করতে চায়।

কর্মকর্তারা গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের সঙ্গেও আলোচনা করছেন, যাতে তারা খাবারের জন্য তাদের ৯০ মিলিয়ন ডলার অনুদানের কিছু অংশ ব্যবহার করতে পারেন।

সচিব আরও বলেন, যেসব স্কুল প্রাথমিকভাবে এই কর্মসূচির আওতায় আসবে না, সেগুলোকে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয় জিপিই তহবিল ব্যবহারে আগ্রহী।

কর্মকর্তারা জানান, খাবার সরবরাহের জন্য গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

প্রাণিসম্পদ মন্ত্রণালয় চলতি মাস থেকে ৫০ স্কুলের প্রত্যেক শিক্ষার্থীকে ২৫০ মিলিলিটার ইউএইচটি (আল্ট্রা হাই টেম্পারেচার) দুধ সরবরাহ শুরু করতে চায়। জুলাইয়ে স্কুলের সংখ্যা বাড়িয়ে ৩০০ করা হবে এবং খাদ্য তালিকায় ডিম যুক্ত করা হবে।

কর্মকর্তারা রাজস্ব খাত থেকে মিড-ডে মিলের অর্থায়নের ব্যবস্থা রাখতে চেয়েছিলেন বলে জানান ফরিদ আহমেদ।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত স্কুলশিশুদের খাওয়ানোর জন্য প্রকল্প চালিয়েছিল। সর্বশেষ ২০১০ সালে সরকারি স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করা হয়েছিল।

এ কর্মসূচির আওতায় সরকার ১০৪ উপজেলার প্রায় ৩০ লাখ স্কুলশিক্ষার্থীকে ৭৫ গ্রাম ফর্টিফাইড বিস্কুট দিয়েছে।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এসব বিদ্যালয়ে উপস্থিতি বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ ও ঝরে পড়ার হার কমেছে ৬ শতাংশ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০১০ সালে প্রাথমিক পর্যায়ে ঝরে পড়ার হার ছিল ৩৯ দশমিক ৮ শতাংশ। ২০২১ সালে তা কমে দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৫ শতাংশে।

ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের উপ-পরিচালক কে এম এনামুল হক বলেন, ‘প্রতিদিন অনেক শিশু খালি পেটে স্কুলে যায়। তাদের জন্য ক্লাসে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। তারা প্রত্যাশা অনুযায়ী শিক্ষা নিতে পারে না।’

তিনি বলেন, ‘স্কুলে মিড-ডে মিল পেলে শিক্ষার্থীরা আরও ভালো পুষ্টি পাবে। এটি একইসঙ্গে পরিবারগুলোকে তাদের শিশুদের স্কুলে পাঠানোর জন্য ভালো অনুপ্রেরণা।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »