সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সরকারি ব্রীজের মালামাল ভাঙ্গারীর দেকানে বিক্রি
প্রকাশ: ১ আগস্ট, ২০২২, ৫:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সরকারি ব্রীজের মালামাল ভাঙ্গারীর দেকানে বিক্রি

সরকারি ব্রীজের মালামাল ভাঙ্গারীর দেকানে বিক্রি

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার রাজাপুরের ভাঙ্গারী ব্যবসায়ী খাদেম মিয়া, সরকারি ব্রীজের লোহার মালামাল বিক্রির উদ্যেশ্যে নিয়ে যাওয়ার সময় এলাকায় বসে স্থানীয়রা তাকে আটক করেন। সরকারি ব্রীজের লোহার মালামাল বিক্রির ঘটনায় আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। বিক্রি করা মালামাল জব্দ করেছে উপজেলা এলজিইডি বিভাগ।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের একটি লোহার ব্রীজ নির্মানের মালামাল ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদারের রাইচ মিলে রাখা ছিল। ওই রাইচ মিলের কর্মচারী চেঙ্গুটিয়া গ্রামের মনির হোসেন হাওলাদার রোববার বিকেলে ব্রীজের লোহার ভিম ও এঙ্গেল কুষ্টিয়া জেলার সিলেরঘাট এলাকার ভাঙ্গারী ব্যবসায়ী খাদেম মিয়ার কাছে ৪০টাকা কেজি দরে ২৭৯কেজি ১১হাজার টাকায় বিক্রি করেন।
ভাঙ্গারী ব্যবসায়ী খাদেম মিয়া ওই মালামাল নিয়ে যাওয়ার সময় গৌরনদী উপজেলার রাজাপুর এলাকায় বসে স্থানীয়রা তাকে আটক করেন। পরে রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে তারা উপজেলা এলজিইডি বিভাগের সহকারী প্রকৌশলী জাহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়ে রোববার রাতে মালামাল জব্দ করে আগৈলঝাড়া থানায় নিয়ে আসেন।
এঘটনায় রোববার রাতেই রাজিহার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএম খোকন বাদী হয়ে মনির হাওলাদারসহ অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন।
ইউপি চেয়ারম্যান মো.ইলিয়াস তালুকদার জানান, আমার রাইচ মিলে একটি লোহার ব্রীজ নির্মানের জন্য সরকারি মালামাল রাখা ছিল। ওই মালামাল বিক্রির খবর পেয়ে আমি উপজেলা এলজিইডি বিভাগকে জানালে তারা গিয়ে ওই সরকারি ব্রীজের মালামাল জব্দ করেন।
এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, একটি লোহার ব্রীজের সরকারি মালামাল বিক্রির অভিযোগে ইউপি সদস্য বিএম খোকন বাদী হয়ে মনির হাওলাদারসহ অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »