সরকারি রেজিষ্ট্রেশন নেই :লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এ্যাডভেঞ্জার সমবায় সমিতির বিরুদ্ধে
প্রকাশ: ১৬ অক্টোবর, ২০১৯, ১:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সরকারি রেজিষ্ট্রেশন নেই :লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এ্যাডভেঞ্জার সমবায় সমিতির বিরুদ্ধে

বিশেষ প্রতিবেদকঃ বরিশাল সদর জুড়ে নামে-বেনামে ব্যাঁঙ্গের ছাতার মত গড়ে উঠেছে অসংখ্য সরকারি রেজিষ্ট্রেশন বিহীন সমিতি। এইসব সমিতির নামে করা হচ্ছে অবৈধ লেনদেন।

এ্যাডভেঞ্জার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ পরিচালনা হচ্ছে সমবায় নিবন্ধন ছাড়া। সমিতির প্রধান কার্যালয় স্ব-রোড বাকলার মোড়, বরিশাল।

অনুমতি না থাকা সত্যেও দেখা গেছে সমিতির পাশ বইয়ে লেখা “গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ” কতৃক অনুমোদিত। পাশ বইতে রেজিষ্ট্রেশন নং এর জায়গা ফাকা।

ভুক্তভোগী সদস্য সাগর কুমার বলেন সমবায় আইন তোয়াক্কা করে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় এ্যাডভেঞ্জার সমবায় সমিতির আড়ালে চলছে দাদন ব্যবসার মহোৎসব। এই সমিতি থেকে টাকা ঋণ নিয়ে অনেকেই হচ্ছেন সর্বশান্ত। দ্বিগুন মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।এছাড়া এ্যাডভেঞ্চার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি একলাখ টাকায় মাসে তিনহাজার টাকা করে দেয়ার ঘোষনা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ইতিমধ্য।

এ্যাভেঞ্জার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি চিন্ময় হালদার সাথে নিবন্ধন বিষয় নিয়ে কথা বললে তিনি প্রতিবেদকে জানান আমরা উপজেলা সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়েই কার্যক্রম চালাছি।

এ বিষয়ে উপজেলা সমবায় অফিসার মোঃ কামরুল আহসান বলেন, আমার অফিসে নিবন্ধিত সমিতির তালিকায় এ্যাডভেঞ্জার সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির নামে কোন নিবন্ধন নেই। যদি তারা নিবন্ধন ছাড়া সমবায় সমিতির কার্যক্রম করে থাকে তা বেআইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এব্যাপরে বরিশার সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, অবৈধ সমিতির জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিবো।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »