বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


সহোদর কোটা : ভর্তি জটিলতায় বরিশালের ৩২১ শিশু শিক্ষার্থী
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সহোদর কোটা : ভর্তি জটিলতায় বরিশালের ৩২১ শিশু শিক্ষার্থী

তৃতীয় শ্রেণিতে মোট আসনের মাত্র পাঁচ ভাগ সহোদর কোটায় ভর্তি করা যাবে- শিক্ষা মন্ত্রণালয়ের এমন নতুন নির্দেশনায় জটিলতা দেখা দিয়েছে বরিশাল নগরীর পাঁচটি সরকারি স্কুলে। স্কুলগুলোতে ভর্তির চূড়ান্ত তালিকায় রয়েছে এমন সহোদর ৩২১ শিক্ষার্থী। আসন কমিয়ে দেওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে দেখা করেছেন। তাঁরা বলছেন, ভর্তিতে সাংঘর্ষিক সিদ্ধান্ত নেওয়া হলে আদালতে যাবেন। কারণ, এরই মধ্যে ৩টি স্কুলে এই কোটায় শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে।

সহোদর কোটায় (একই প্রতিষ্ঠানে ভাইবোন অধ্যয়নরত থাকলে অগ্রাধিকার) তৃতীয় শ্রেণিতে ভর্তি নিয়ে গত রোববার সংশোধিত পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

ভর্তি কমিটি সূত্র জানায়, চূড়ান্ত তালিকায় থাকা ৩২১ শিশু শিক্ষার্থীর মধ্যে সরকারি বালিকা বিদ্যালয়ে ১২৫, জিলা স্কুলে ৪৩, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৫৩, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ৫৩ এবং আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৭ শিশু রয়েছে। কিন্তু নীতিমালা সংশোধন করে জারি করা পরিপত্রে মোট আসনের মাত্র ৫ ভাগ সহোদর কোটায় ভর্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি বালিকা বিদ্যালয়ের সহোদর কোটার তালিকায় থাকা এক ছাত্রীর মা পপি আক্তার বলেন, ‘প্রায় অর্ধশত অভিভাবক সোমবার জেলা প্রশাসকের কাছে গিয়ে এই জটিলতার সমাধান চেয়েছেন। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।’

পাঁচ সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তি কমিটির সদস্য সচিব ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, ‘২০২১ সনের ১৯ ডিসেম্বরের পরিপত্র অনুযায়ী বিদ্যালয়ের কমিটি সিদ্ধান্ত নিয়ে সহোদর কোটা পূর্ণ করবে। কিন্তু নতুন পরিপত্রের বিষয়টি স্পষ্টকরণের জন্য সচিব বরাবর চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠির আলোকেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

তবে তিনটি বিদ্যালয়ে এরই মধ্যে সহোদর কোটায় ভর্তি সম্পন্ন হয়েছে। ফলে এই নির্দেশনা সাংঘর্ষিক কিনা- এ বিষয়ে কোনো জবাব দেননি প্রধান শিক্ষক মাহবুবা।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিষয়টি ‘মানবিক’ দৃষ্টিতে দেখার জন্য সংশ্নিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »