শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ওসিসহ ২ পুলিশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার  ওসিসহ ২ পুলিশের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বগুড়ায় শিবগঞ্জ থানার ওসিসহ দুই পুলিশের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপসচিব বেগম ফারজানা সিদ্দিকাকে তদন্ত নিষ্পত্তি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিভাগে অভিযোগ করেন মাছরাঙ্গা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি ও বগুড়া জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

অভিযোগে বলা হয়, জামায়াতে ইসলামীর ৯ নেতাকে আটকের বিষয়ে জানতে ৩ ফেব্রুয়ারি বগুড়ার শিবগঞ্জ থানার ওসি’র সরকারি নম্বরে রাত ১০টা ২০ মিনিটে ফোন করেন খোরশেদ আলম। কিন্তু ওসি ফোন ধরেন নি। এরপর ইন্সপেক্টর তদন্তের সরকারি মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে তিনি বলেন, ‘৩০ মিনিট পর এ বিষয়ে কথা বলবেন। সাংবাদিকতা করেন, কীভাবে তথ্য নিতে হয় জানেন না।’ ৪০ মিনিট পর আবার ইন্সপেক্টর তদন্তের সরকারি মোবাইল নম্বরে ফোন করে জামায়াত ইসলামের ৯ নেতাকে আটকের বিষয়ে নিশ্চিত হতে চাইলে ওই প্রান্ত থেকে জানানো হয়, ‘তদন্ত স্যার বাহিরে গেছেন। আমি এসআই বলছি।’ পরিচয় জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। এভাবে ফোন কেটে দেওয়ার ব্যাপারে জানার জন্য ওই নম্বরে একাধিকবার ফোন করলেও রিসিভ করা হয়নি।

অভিযোগকারী সাংবাদিক খোরশেদ আলম বলেন, ৪ ফেব্রুয়ারি অভিযোগ করার পর পরই মেইলে জানানো হয়েছে তার আবেদনটি গৃহীত হয়েছে। উপসচিব বেগম ফারজানা সিদ্দিকাকে অভিযোগের তদন্ত নিষ্পত্তি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »