সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন কোনাল গাইলেন ‘সত্যকন্যা রোজিনা’
প্রকাশ: ১৮ মে, ২০২১, ১১:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাংবাদিক রোজিনা ইসলামকে নিপীড়ন কোনাল গাইলেন ‘সত্যকন্যা রোজিনা’

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিনোদন অঙ্গনের অনেকেই। সংগীতশিল্পী কোনাল ‘সত্যকন্যা রোজিনা’ শিরোনামে একটি গান লিখেছেন, সুর করেছেন আর গেয়েছেন। আর সেই ভিডিও পোস্ট করেছেন ফেসবুকে। অসংখ্য শেয়ার হয়েছে কোনালের সেই গান।

 ক্যাপশনে কোনাল লেখেন, ‘রোজিনা আপা একজন সৎ, সাহসী সাংবাদিক। তাঁর ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানাই। দোষীদের উচিত শাস্তির দাবি জানিয়ে আমার এই গান।’ এর সঙ্গে কোনাল হ্যাশট্যাগে ‘ফ্রি রোজিনা’ ও ‘জার্নালিজম ইজ নট আর ক্রাইম’ লিখেও জুড়ে দিয়েছেন।
যোগাযোগ করা হলে কোনাল বললেন, ‘কাল থেকে ঘটনাটা আমাকে পোড়াচ্ছে। আমি কেবলই ভাবছি, রোজিনা আপার শিশুকন্যার কী অবস্থা…আমি লেখার মানুষ নই। তবু যা অনুভব করলাম, যা বলতে চাই, তা–ই লিখলাম। এটা তো একটা বার্তা। তাই সুর যেভাবে পেরেছি, করে গেয়ে ফেলেছি। প্রচুর শেয়ার হচ্ছে গানটা। এ–ই তো চেয়েছিলাম!’

শুনানি শেষে আদালত থেকে বের হন রোজিনা ইসলাম

শুনানি শেষে আদালত থেকে বের হন রোজিনা ইসলাম
সাজিদ হোসেন

কোনাল আরও জানান, শিল্পীর কাজ কেবল বিনোদন দেওয়া নয়, মানুষের কথা বলা। বিবেকই শিল্পীর সবচেয়ে বড় অস্ত্র, শক্তি। সাংবাদিক রোজিনা ইসলাম সম্পর্কে কোনাল বলেন, ‘উনি পরোপকারী আর সাহসী একজন মানুষ, নারীদের আইডল। আমি উনাকে যদি কিছু বলতে পারতাম এই মুহূর্তে, তাহলে বলতাম, “আপা, আমরা সবাই আপনার সঙ্গে আছি। এই দেশের মানুষ আছে। বিশ্ব আপনার পাশে আছে। আপনি ভয় পাবেন না। ন্যায়ের জয় হবেই।”’

রোজিনাকে নিয়ে কোনালের গানের কথাগুলো এ রকম:
রোজিনা তুমি জানো না কত আপনজন তোমার পাশে
রোজিনা ভয় পেয়ো না সত্যের সুন্দর জয় আছে
রোজিনা হাল ছেড়ো না তুমিই যে ‘সত্যকন্যা’
লিখবে তুমি ন্যায়ের কথা তোমার কলম থামতে দেব না
খাঁচায় তুমি কেন বন্দী হলে
এর জবাব চাই, দিতে হবে
দেশের দশের ভালো করতে গিয়ে
এই কি পুরস্কার তবে?
বঙ্গবন্ধুর সোনার দেশে দুর্নীতির কোনো স্থান হবে না
শেখ হাসিনার গণতন্ত্রে জয় হবেই হবে
তুমি ভেবো না
রোজিনাকে মুক্ত করতে হবে
আর একটি কথাও শুনব না!




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »