শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সাগরে ভেসে আসার ৫ দিন পরে সেই বার্জের উদ্ধার কাজ শুরু
প্রকাশ: ১৯ জুলাই, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাগরে ভেসে আসার ৫ দিন পরে সেই বার্জের উদ্ধার কাজ শুরু

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশনে সাগর মোহনায় ভেসে আসার পাঁচদিন পরে বিদেশি জাহাজটি (বার্জ) উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সোমবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে দুটি ট্রাক বোর্ড দিয়ে উদ্ধার কাজ শুরু করা হয়।
ওই বার্জটিতে প্রায় ১৩ হাজার মেট্রিক টন পাথর ছিল। এদিন সকালের দিকে বার্জটির মালিক পক্ষ রিলাইজিং অ্যান্ড শিপিং (কুতুব উদ্দিন অ্যান্ড কোং) এর কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।
এর আগে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে ভোলার চরফ্যাশনে সাগর মোহনার চর নিজাম পয়েন্টে বার্জটি দেখতে পান স্থানীরা।
কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন জানান, সেই বার্জটিকে মালিক পক্ষের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। বর্তমানে দুটি ট্রাক বোর্ড দিয়ে সেটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।
বার্জ মালিক পক্ষ ‘রি-লাইন্স অ্যান্ড শিপিং’ চেয়ারম্যান মো. রাশেদ বলেন, গত বৃহস্পতিবার ভারতের ‘কাচিন আরা’ পোর্ট থেকে চট্রগ্রামের বাশখালীর দিকে আসার পথে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া ছুটে গিয়ে বার্জটি পথ হারায়। এটি বাশখালি পাওয়ার প্লান্টের জেটি নির্মানের জন্য পাথর বোঝাই করে আনছিল। তিনি আরও বলেন, শুক্রবার (১৫ জুলাই) আমার বার্জটির সন্ধান পেয়ে সোমবার থেকে উদ্ধারকাজ শুরু করি। ‘রোজিনা’ ও ‘এএম একোডে’ নামে দুইটি জাহাজ দিয়ে বার্জের উদ্ধার কাজ চলছে। কিন্তু পানি কম থাকায় উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। তবে ভাটা এলে উদ্ধার কাজ সম্ভব হবে বলে। এছাড়া বার্জের কোনো যন্ত্রপাতি বা ক্ষতির বিষয়টি উদ্ধারের পরে বিস্তারিত জানা যাবে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান বলেন, সাগরে ভেসে আসা বার্জটি আমরা কোস্টগার্ডের মধ্যমে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »