শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২, ৮:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার

সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার।।
বরগুনার তালতলীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ডাকাত ইলিয়াস খাঁ ২০ বছর ফেরারি থাকার পর র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ২০০২ সালের একটি ডাকাতি মামলার (দায়রা মামলা নং ৩৩/২০০২) রায়ে ইলিয়াসের ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ হয়। রায়ের কাগজপত্র গায়েব করে গাববাড়িয়া গ্রামের রশিদ খাঁর পুত্র কুখ্যাত ডাকাত ইলিয়াস খাঁ ২০ বছর যাবত ফেরারি হয়ে ঘুরে বেরিয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে ডাকাতি মামলা ছাড়াও পাশ্ববর্তী চন্দনতলা হিন্দু গ্রামে ১৪টি পরিবারকে নির্যাতন করায় ভূক্তভোগী ওই হিন্দু পরিবারগুলো রাতের আঁধারে ভারত চলে যায় বলে অভিযোগ রয়েছে। ওই নির্যাতনের পর সরকার হিন্দু গ্রামে ১টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছিলেন। গত রবি মৌসুমে বীরমুক্তিযোদ্ধা মরহুম আঃ গণি তালুকদারের জমিতে রোপন করা মুগডাল চুরি করলে তার বিরুদ্ধে একটি চুরি মামলা হয়। এতে ডাকাত ইলিয়াস ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে আঃ গণি তালুকদারের পুত্র ও তার নাতিকে খুন করার উদ্দেশ্যে দা নিয়ে ধাওয়া করে। সম্প্রতি আমতলীতে ৪/৫ টি ডাকাতি সংঘটিত হয়েছে। এসব ডাকাতির সাথে ডাকাত ইলিয়াস খাঁ জড়িত থাকতে পারে বলে এলাকাবাসীসহ অনেকেই সন্দেহ পোষণ করছেন। পটুয়াখালী র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কোম্পানীর অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে শনিবার রাত ৯ টায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওযার চেষ্টা কররে ঘেরাও করে ফেরারি ডাকাত ইলিয়াসকে গ্রেফতার করে তালতলী থানায় সোপর্দ করেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকোয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন,গতকাল রাতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামী ইলিয়াস খাঁ ২০ বছর ফেরারি থাকার পর র‌্যাব গ্রেফতার করে তালতলী থানায় সোপর্দ করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »