শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সাত দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হবে: বিএমপি কমিশনার
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ৫:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাত দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হবে: বিএমপি কমিশনার

 নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম (বার) বলেছেন, এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আর কাউকে হয়রানির শিকার হতে হবেনা, সাত দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেয়া হবে। শুধুমাত্র সরকারী ফি পাঁচশত টাকা ছাড়া এর বাইরে আর কোন টাকা খরচ করতে হবেনা। গরীব মানুষ গুলো যাতে সহজে পুলিশি সেবা পায়, তাঁরা যাতে হয়রানির শিকার না হয়, বিদেশ গামীদের যাতে থানায় বার বার যেতে না হয়। সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবের জন্যই ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস এর চালু করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বেলা ১১ টায় বরিশাল নগরীর আমতলা মোড় রোডস্থ বিএমপি কমিশনারের কার্যালয়ে ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে বাংলাদেশ পুলিশ কর্তৃক জনগণকে প্রদত্ত এক ধরণের সেবা। সাধারণত চাকুরি বা উচ্চশিক্ষার্থে বিদেশ গমণের ক্ষেত্রে/বিদেশে অবস্থানরত ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয়। বিএমপি কমিশনার বলেন, ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস এ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবার প্রক্রিয়া হচ্ছে প্রথমে প্রার্থীকে সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, বরিশাল এর কোড নং ১৭৩০১০০০১২৬৮১ তে ৫০০/- টাকার ব্যাংক ট্রেজারী চালান সংগ্রহ করতে হবে। পরে ৫০০/- টাকার ব্যাংক ট্রেজারী চালান কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ অত্র কার্যালয়ের ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স সার্ভিস ডেক্সে উপস্থিত হলে নির্দিষ্ট অফিসার কাগজপত্র স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এবং আবেদন দ্রুত সংশ্লিষ্ট থানায় প্রেরণ করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তির নির্দিষ্ট তারিখ আবেদনকারীকে জানিয়ে দিবেন, উক্ত নির্ধারিত তারিখেই প্রার্থীকে তা প্রদান করা হবে। যদি কোন প্রার্থী নিজেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে চান সেক্ষেত্রে উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা), বিএমপি, বরিশাল কার্যালয়ে হাজির হয়ে নির্ধারিত ফরমে আবেদনপূর্বক পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। তিনি বলেন, অনেক সময় অপরাধীরা দেশে গুরুতর কোন অপরাধ/সন্ত্রাসী কার্যক্রম করে বিদেশে পালিয়ে যেতে চাইলে পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে তা নিশ্চিত হওয়া যায়। বিদেশ গমনে ইচ্ছুক কোন ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা চলমান আছে কিনা পুলিশ ক্লিয়ারেন্সের মাধ্যমে তা জানা যায় । এছাড়াও বিদেশে অবস্থানরত অবস্থায় ওয়ার্ক পারমিট প্রাপ্তির ক্ষেত্রে অনেক সময় পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মাে. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) খান মুহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( সিএসবি) রুনা লায়লা সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিএমপির পুলিশ সদস্যরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »