● ●


সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা

একদিকে তারকাদের স্নায়ুচাপের জমজমাট এক লড়াই, অন্যদিকে উমেহ্লা মারমার চোখধাঁধানো একক আধিপত্য। প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম দুটি কোয়ার্টার ফাইনাল দেখেছে দুরকম ছবি।

আজ সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমিকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে টাঙ্গাইলের শক্তিশালী মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। এরপর দ্বিতীয় দল হিসেবে সহজেই সেমিফাইনালের টিকিট কেটেছে আরেক শক্তিশালী দল রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমি।

পাহাড়ের দলটির ঝোড়ো ফুটবলের সামনে ৬-০ গোলে উড়ে গেছে কুষ্টিয়া ফুটবল একাডেমি।

.

দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আলো ছড়াচ্ছিল দুদলের তারকাদের উপস্থিতি। ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমির বড় প্রেরণা ছিলেন সাফজয়ী অভিজ্ঞ ফরোয়ার্ড সানজিদা আক্তার। সঙ্গে এ ম্যাচে যোগ দিয়েছিলেন আরেক তারকা স্বপ্না রানীও।

তাঁদের ঘিরে ঠাকুরগাঁও সেমিফাইনালে ওঠার স্বপ্ন বুনেছিল, কিন্তু বড় বাধা হয়ে দাঁড়ায় সাফজয়ী একাধিক ফুটবলারে ঠাসা টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। কৃষ্ণা রানী সরকার, মাছুরা পারভীন, নিলুফা ইয়াসমিন ও মার্জিয়ার সঙ্গে এ ম্যাচে টাঙ্গাইলের দলটিতে নতুন করে যোগ দিয়েছিলেন সাফজয়ী মাতসুশিমা সুমাইয়াও।

.

মাঠে তারকাদের এই লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে বিদায় নিয়েছেন সানজিদা-স্বপ্নারা, আর প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠে টাঙ্গাইল। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোয়ার্টার ফাইনালে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমির জার্সিতে জয়সূচক গোলটি করেন রাইট ব্যাক জোসনা।

বয়সভিত্তিক জাতীয় দলে খেলা জোসনা ম্যাচের ১৩তম মিনিটে সুমাইয়ার কর্নারে হেডে টাঙ্গাইলকে ১-০ গোলে এগিয়ে দেন। শেষ বাঁশি পর্যন্ত এই এক গোল ধরে রাখে টাঙ্গাইলের দলটি। ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন জোসনা।

.

প্রথম কোয়ার্টার ফাইনালে তুমুল লড়াইয়ের পর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দেখা গেছে রাঙামাটির সুইহলামং ফুটবল একাডেমির গোল উৎসব। কুষ্টিয়া ফুটবল একাডেমিকে কোনো সুযোগই দেয়নি পাহাড়ের দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণের ধার বাড়িয়ে ৪ মিনিটে মামনি চাকমার গোলে এগিয়ে যায় রাঙামাটি। এর ঠিক সাত মিনিট পর ব্যবধান ২-০ করেন থুইক্রইমা মারমা।

.

এরপরই শুরু হয় সর্বশেষ এশিয়ান গেমসে জাতীয় দলের বাইরে থাকা ফরোয়ার্ড উমেহ্লা মারমার গোল উৎসব। ২৯, ৩৫ এবং ৩৯—মাত্র ১০ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেন উমেহ্লা। টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন চট্টগ্রামের আঞ্চলিক ফাইনালে।

.ইয়ামাল কি সত্যিই পুরস্কারটি জিততে চেয়েছেন.

ম্যাচজুড়ে দারুণ নৈপুণ্যের সুবাদে টুর্নামেন্টে তৃতীয়বারের মতো ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন উমেহ্লা। আঞ্চলিক সেমিফাইনালে যৌথভাবে এবং আঞ্চলিক ফাইনালে এককভাবে ম্যাচসেরা হয়েছিলেন এই তরুণী। জাতীয় দলে এরই মধ্যে অভিষিক্ত মামনি চাকমার সঙ্গে তাঁর বোঝাপড়া সুইহলামং একাডেমির আক্রমণভাগকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দলে পরিণত করেছে।

চার ম্যাচে উমেহ্লার ঝুলিতে জমেছে ৮টি গোল। দলকে সেমিফাইনালে তুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোমাঞ্চিত উমেহ্লা সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তাদের চমৎকার সহযোগিতার কারণেই আমি আরেকটি হ্যাটট্রিক করতে পেরেছি। সামনে আরও গোল করে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে চাই। আমাদের লক্ষ্য এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া।’

উমেহ্লার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জাতীয় নারী দলের সাবেক ফরোয়ার্ড ও কোচ মাহমুদা শরিফা। এর আগে প্রথম কোয়ার্টার ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন সাফজয়ী নারী দলের কোচ গোলাম রব্বানী, সাফজয়ী নারী দলের সহকারী কোচ মাহবুবুর রহমান ও মাহমুদা আক্তার।

.চূড়ান্ত পর্বের টিকিট কাটল কৃষ্ণা-মাছুরার দল




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »