মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১০:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা

এজলাস কক্ষে সাবরেজিস্ট্রার ইউসুফ আলীর ওপর ‘সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জমি রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। 

সংগঠনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এসএম শফিউল বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। 

বুধবার সকাল থেকেই এ ঘোষণা কার্যকর করা হয়েছে বলে সংগঠনের মহাসচিব যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১০ জানুয়ারি বিকাল ৩টায় সন্ত্রাসীরা হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সাবরেজিস্ট্রার মো. ইউসুফ আলীর ওপর হামলা চালায়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত নিজে ইউসুফের এজলাস কক্ষে গিয়ে তাকে শারীরিকভাবে মারধর ও লাঞ্ছিত করেন। এরপর তার উসকানি ও নির্দেশে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে হকিস্টিক এবং দেশীয় অস্ত্র নিয়ে সাবরেজিস্ট্রারকে বেদম মারধর ও জখম করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় একাধিক সেলাই দিতে হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ রয়েছে। নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি ও গ্রেফতার করার দাবি জানান তারা। অন্যথায় বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সব ধরনের রেজিস্ট্রেশন বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »