শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সিত্রাংয়ের প্রভাবে বরিশালে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২২, ৩:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিত্রাংয়ের প্রভাবে বরিশালে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত

স্টাফ রিপোর্টার :
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, সিত্রাংয়ের কারণে বরিশালে ২৪ ঘন্টায় চলতি মৌসুমের সর্বোচ্চ ৩৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া পর্যবেক্ষক মাহফুজুর রহমান।

তিনি বলেন, রবিবার রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশাল। যা চলতি মৌসুমের রেকর্ড। একবারে ২৪ ঘন্টায় এতো বৃষ্টিপাত আর হয়নি।

তিনি আরও বলেন, সিত্রাংয়ের কারণে বরিশালে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০.৪ কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড হয়েছে। আর আজ (২৪ অক্টোবর) দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে ভোর রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানান তিনি।

এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সার্বিক আবহাওয়ার হালনাগাদ তথ্য জানানো নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে স্থানীয় আবহাওয়া অফিসকে।

বিষয়টি নিশ্চিত করে মাহফুজুর রহমান জানান, টানা বর্ষণে আবহাওয়া অফিস কম্পাউন্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের গেট পর্যন্ত পানি উঠে গেছে। এ নিয়ে বিপাকে থাকার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে আবহাওয়ার কেন্দ্রীয়ভাবে তথ্য জানাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »