বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ২:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড

অনলাইন নিউজ : জেলার সুগন্ধা ও বিষখালী নদীতে মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযানে ইলিশ শিকারের দায়ে ১১ জেলেকে ১মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 মঙ্গলবার সকাল থেকে বিকাল এ অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, ১১ জনকে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি নৌকা, একটি ট্রলার জব্দ করেছে মৎস্য বিভাগ। সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার ৮৫ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানকালে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা।

সুগন্ধা নদীতে অভিযানকালে জেলা প্রশাসক আশরাফুর রহমান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় উপস্থিত ছিলেন। মৎস্য বিভাগ, প্রশাসন ও পুলিশের সহযোগিতায় মঙ্গলবার ৮টি মোবাইল টিম এ অভিযান পরিচালনা করে।

জেলা মৎস কর্মকর্তা আরও জানান, ইলিশ সম্পদ সংরক্ষায় জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান ২৫ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »